ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩ কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সিসিটিভিতে ধরা পড়ল প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর দৃশ্য বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ মনোযোগের রাশ কার হাতে, আপনার নাকি ফোনের স্ক্রিনের? যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে কার্যকর হবে সাবেক মেজরের মৃত্যুদণ্ড

তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে সাতক্ষীরার জয়জয়কার: ৩ স্বর্ণসহ ৪ পদক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৩১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাব। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ক্লাবটির চার প্রতিযোগীই পদক জয় করেছেন, যার মধ্যে রয়েছে তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক।

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সহযোগিতায় ও মোহাম্মাদপুর তায়কোয়ানডো ক্লাবের আয়োজনে দেশের বিভিন্ন ক্লাব থেকে খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশ নেন। সাতক্ষীরা ক্লাবের এই অর্জনকে সংশ্লিষ্টরা একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন, কারণ তাদের সব প্রতিযোগীই পদক নিয়ে ফিরেছেন।

কিউরুগি (ফাইট) বিভাগে জুনিয়র ৩২ কেজি ওজন শ্রেণিতে শামিম হোসেন, জুনিয়র ৩৯ কেজিতে মো. জুনায়েদ হোসেন এবং সিনিয়র ৬৮ কেজিতে সাবিব উজ জামান রাজ স্বর্ণপদক লাভ করেন। এছাড়া, ইমন গাজী রৌপ্য পদক অর্জন করেছেন। দলের কোচের দায়িত্বে ছিলেন আল ইমরান।

এই সাফল্যে সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাব কর্তৃপক্ষ খেলোয়াড় ও প্রশিক্ষকদের অভিনন্দন জানিয়েছে। প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এছাড়াও, তায়কোয়ানডো ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক মাহমুদুল ইসলাম রানাসহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে সাতক্ষীরার জয়জয়কার: ৩ স্বর্ণসহ ৪ পদক

আপডেট সময় : ১২:৩১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬