ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের বিকল্প কেবলই কল্পনাতীত: ড. খলিলুর রহমান পুলিশের দাবি উন্নতি, বাস্তবে জনমনে নিরাপত্তাহীনতা ও উৎকণ্ঠা পাকিস্তানে অনলাইনে যৌন নিপীড়নের ফাঁদে ১৫ লাখ শিশু গাজায় বিশ্ববাসীর নিষ্ক্রিয়তা লজ্জাজনক: জাতিসংঘে ইমানুয়েল ম্যাক্রোঁ গাইবান্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করলে স্থানীয়ভাবে প্রতিহত করার আহ্বান প্রিন্সের স্ত্রীর মৃত্যুর তদন্তে ঘুষ: অস্ট্রেলিয়ায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার দেবিদ্বারে মাকে কুপিয়ে ও আট মাসের ভাতিজিকে আছড়ে হত্যা গুলশানে গ্রেফতার সন্দ্বীপের সাবেক আওয়ামী লীগ এমপি মিতা যশোর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী, পাত্র কে?

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী এবার ব্যক্তিজীবন নিয়ে বড় খবরের জন্ম দিয়েছেন। ওপার বাংলার পাশাপাশি এপার বাংলাতেও তুমুল জনপ্রিয় এই তারকা চলতি বছরের ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। পাহাড়ের কোলঘেরা শহর কালিম্পঙে বসতে পারে তাঁর বিয়ের আসর।

আনন্দবাজার ও সংবাদ প্রতিদিনের মতো পশ্চিমবঙ্গের একাধিক গণমাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যেই মিমির ঘনিষ্ঠ মহলে বিয়ের তোড়জোড় ও নিমন্ত্রণের প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিয়ের আগে আগামী নভেম্বর মাসেই নাকি সম্পন্ন হবে তাঁদের আংটিবদল বা আশীর্বাদ অনুষ্ঠান। তবে বিয়ে নিয়ে নায়িকা নিজে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি, বজায় রেখেছেন চরম গোপনীয়তা।

শুধু বিয়ের তারিখ বা ভেন্যুই নয়, কৌতূহল তৈরি হয়েছে পাত্রকে নিয়েও। জানা গেছে, টলিউডের কোনো তারকার সঙ্গে নয়, বরং সম্পূর্ণ ভিন্ন পেশার একজনের গলায় মালা দিতে যাচ্ছেন মিমি। পাত্রের নাম সিদ্ধার্থ, যিনি পেশায় ভারতীয় নৌবাহিনীর একজন সদস্য। টালিপাড়ার সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। ঘনিষ্ঠ সূত্রের দাবি, গত দুর্গাপূজার আমেজেই নাকি তাঁদের মনের লেনাদেনা সম্পন্ন হয়েছিল। এখন বিয়ের কেনাকাটা থেকে শুরু করে কার্ড বিতরণের কাজও নাকি চলছে পুরোদমে।

এর আগে বিভিন্ন সময়ে মিমির প্রেম ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও তিনি সেগুলোকে কখনো পাত্তা দেননি। একবার এক সাক্ষাৎকারে মিমি জানিয়েছিলেন, বিয়ে করার জন্য আগে পাত্র খুঁজতে হবে এবং তার জন্য দেখা-সাক্ষাৎ করার মতো সময়ও তাঁর নেই। কিন্তু সেই ব্যস্ত নায়িকার জীবনেই এবার চুপিসারে সানাই বাজতে চলেছে।

মডেলিং দিয়ে শোবিজ ক্যারিয়ার শুরু করা মিমি ২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুপে’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তাঁর অভিষেক ঘটে। পরবর্তীতে ‘বোঝে না সে বোঝে না’সহ বেশ কিছু বাণিজ্যিক ছবিতে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। অভিনয়ের পাশাপাশি ২০১৯ সালে রাজনীতিতেও পা রাখেন এবং যাদবপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। সম্প্রতি বাংলাদেশে শাকিব খানের বিপরীতে রায়হান রাফীর ‘তুফান’ সিনেমায় অভিনয় করে ওপার বাংলাতেও ব্যাপক সাড়া ফেলেন মিমি, বিশেষ করে ছবির ‘দুষ্টু কোকিল’ ও ‘লাগে উরা ধুরা’ গান দুটি দারুণ জনপ্রিয় হয়। বর্তমানে তিনি সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমার মুক্তি ও নতুন আরেকটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

২০২৪ সালে শাকিব খানের বিপরীতে রায়হান রাফীর ‘তুফান’ সিনেমার পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী, পাত্র কে?

আপডেট সময় : ০৯:০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬