ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের বিকল্প কেবলই কল্পনাতীত: ড. খলিলুর রহমান পুলিশের দাবি উন্নতি, বাস্তবে জনমনে নিরাপত্তাহীনতা ও উৎকণ্ঠা পাকিস্তানে অনলাইনে যৌন নিপীড়নের ফাঁদে ১৫ লাখ শিশু গাজায় বিশ্ববাসীর নিষ্ক্রিয়তা লজ্জাজনক: জাতিসংঘে ইমানুয়েল ম্যাক্রোঁ গাইবান্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করলে স্থানীয়ভাবে প্রতিহত করার আহ্বান প্রিন্সের স্ত্রীর মৃত্যুর তদন্তে ঘুষ: অস্ট্রেলিয়ায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার দেবিদ্বারে মাকে কুপিয়ে ও আট মাসের ভাতিজিকে আছড়ে হত্যা গুলশানে গ্রেফতার সন্দ্বীপের সাবেক আওয়ামী লীগ এমপি মিতা যশোর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

অক্ষয় কুমারের নতুন সিনেমায় কি নায়িকা রুক্মিণী?

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৩২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের আসন্ন সিনেমা ‘শামুক’-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে পারেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সিনেমাটি সায়েন্স ফিকশন, অ্যাকশন ও সারভাইভাল—এই তিন ধরনের উপাদানের সংমিশ্রণে নির্মিত হচ্ছে। ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্রের দাবি, এমন একজন অভিনেত্রীর খোঁজ করছিলেন নির্মাতারা, যার ব্যক্তিত্ব প্রখর এবং পর্দায় উপস্থিতি নজরকাড়া। সেই বিবেচনায় রুক্মিণীর নাম আলোচনায় এসেছে।

তবে রুক্মিণীর এই প্রজেক্টে যুক্ত হওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত নয়। নির্মাতাদের পছন্দের তালিকায় তিনি থাকলেও, অভিনেত্রীর সঙ্গে এখনো কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়নি। বর্তমানে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে বলে জানা গেছে। অক্ষয়-রুক্মিণী জুটি সত্যিই বড় পর্দায় দেখা যাবে কি না, তা নিশ্চিত হতে আরও সময়ের প্রয়োজন।

২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা থাকা এই সিনেমাটি প্রযোজনা করছেন বিপুল অমৃতলাল শাহ এবং আসীন এ শাহ। এই ছবির মাধ্যমে দীর্ঘ ১২ বছর পর আবারও একসঙ্গে কাজ করছেন অক্ষয় কুমার ও বিপুল অমৃতলাল শাহ।

রুক্মিণী মৈত্র বেশ কিছুদিন ধরেই বড় পর্দা থেকে দূরে রয়েছেন। বাংলা সিনেমায় তার শেষ কাজ ছিল গত বছর মুক্তিপ্রাপ্ত ‘হাঁটি হাঁটি পা পা’। ২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে অভিষেক হওয়া এই অভিনেত্রীর ক্যারিয়ারে ‘বিনোদিনী’, ‘টেক্কা’ ও ‘বুমেরাং’-এর মতো আলোচিত কাজ রয়েছে। এটি তার প্রথম হিন্দি প্রজেক্ট নয়; এর আগে বিদ্যুৎ জামওয়ালের সঙ্গেও তাকে পর্দায় দেখা গিয়েছিল। অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধার এই জল্পনা সত্যি হলে, সেটি রুক্মিণীর ক্যারিয়ারে নতুন একটি উল্লেখযোগ্য সংযোজন হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

অক্ষয় কুমারের নতুন সিনেমায় কি নায়িকা রুক্মিণী?

আপডেট সময় : ০২:৩২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬