ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজালালে যাত্রীর পায়ুপথ থেকে ১২৯০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার আবরারের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে প্রসূতির কোল থেকে নবজাতক চুরি বসুন্ধরা আবাসিক এলাকার নিয়ন্ত্রণ ও ‘নিজস্ব প্রশাসন’ নিয়ে রাজউককে সংসদীয় কমিটির প্রশ্ন আবাসিক এলাকায় নিয়মবহির্ভূত ভবন নির্মাণ বন্ধে সংসদীয় কমিটির কড়া নির্দেশনা জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রায়হান আহমেদ তামীম রমজানে নিত্যপণ্যের সিন্ডিকেট রুখতে কঠোর হুঁশিয়ারি বাণিজ্যমন্ত্রীর

মাতৃত্বই জীবনের সবচেয়ে হৃদয়বিদারক কাজ, বললেন স্মৃতি ইরানি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিজেপি নেত্রী ও জনপ্রিয় অভিনেত্রী স্মৃতি ইরানি মাতৃত্বকে জীবনের সবচেয়ে হৃদয়বিদারক কাজ হিসেবে বর্ণনা করেছেন। মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘মম পাওয়ার কনফারেন্স ২০২৬’ সম্মেলনে যোগ দিয়ে তিনি একজন মায়ের জীবন এবং তাদের নিঃস্বার্থ ত্যাগের কঠিন বাস্তবতার কথা তুলে ধরেন। তিন সন্তানের জননী স্মৃতি ইরানি কর্মজীবী মায়েদের লড়াই ও চ্যালেঞ্জের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

স্মৃতি ইরানি বলেন, একজন মায়ের জীবন মানেই ত্যাগ আর নিঃস্বার্থ ভালোবাসা। সন্তানকে বড় করে তোলার পেছনে মায়েরা দিন-রাত যে পরিশ্রম করেন, তার কোনো তুলনা হয় না। কর্মজীবী মায়েদের উদ্দেশ্য করে তিনি প্রশ্ন রাখেন, ক্যারিয়ার ও মাতৃত্ব সামলানোর চ্যালেঞ্জগুলোর কথা কি তাদের স্পষ্টভাবে মনে আছে? তিনি বলেন, সন্তানকে স্বাবলম্বী করে তোলার জন্য মায়েরা তাদের জীবনের একটি বড় অংশ ব্যয় করে ফেলেন।

অভিনেত্রীর ভাষ্যমতে, সন্তানকে বড় করার প্রতিটি মুহূর্তে মায়েরা নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন। বাইরে উদয়াস্ত পরিশ্রমের পর বাড়ি ফিরে সন্তানদের খাওয়ানো, হোমওয়ার্ক করানো, সংসারের কাজ সামলানো এবং পরদিনের অফিসের প্রস্তুতির মতো কাজগুলো করতে গিয়ে বহু রাত তাদের না ঘুমিয়ে কাটাতে হয়।

স্মৃতি ইরানি আরও বলেন, মায়েরা নিজেদের সর্বস্ব উজাড় করে সন্তানকে আত্মনির্ভরশীল করে তোলেন। কিন্তু যখন সন্তানরা স্বাধীন হয়ে যায়, তখনই মায়ের জীবনের আসল ট্র্যাজেডি শুরু হয়। বিশেষ করে ৫০-৫৫ বছর বয়সে মায়েরা দেখেন, সন্তানরা যার যার নিজস্ব জীবনে ব্যস্ত হয়ে পড়ছে। তিনি বলেন, মাতৃত্ব এমন একটি কাজ যা তখনই সফলভাবে সম্পন্ন হয় বলে ধরা হয়, যখন সন্তানের আর তার মায়ের কোনো প্রয়োজন থাকে না।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

মাতৃত্বই জীবনের সবচেয়ে হৃদয়বিদারক কাজ, বললেন স্মৃতি ইরানি

আপডেট সময় : ০২:১৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬