ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিনাজপুরের বিরলে সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা, স্বামী আটক আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল বিভাগে শুনানি চলছে হার্দিক পান্ডিয়াকে অন্য দলে বিক্রির খবর ওড়াল মুম্বাই ইন্ডিয়ান্স রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান চট্টগ্রামে তীব্র গ্যাস-সংকট, রান্না শেষ করতে লাগছে বিকেল যুক্তরাষ্ট্রের আইডাহোতে শপিং সেন্টারে বন্দুক হামলায় নিহত ৩ মধ্যপ্রাচ্যের উত্তেজনায় রেকর্ড মুনাফা মার্কিন জ্বালানি জায়ান্টদের ইরানে সামরিক হামলার পরিকল্পনা বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প শুটিং সেটে গুরুতর আহত রাশমিকা, চিকিৎসকের পরামর্শে ছয় সপ্তাহের বিশ্রাম মেসির প্রত্যাবর্তনের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

শুটিং সেটে গুরুতর আহত রাশমিকা, চিকিৎসকের পরামর্শে ছয় সপ্তাহের বিশ্রাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

নতুন সিনেমার শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন ‘পুষ্পা’ খ্যাত ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। একটি কঠিন নাচ ও অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় পড়ে গিয়ে তার কোমরের টেন্ডন বা হিপ টেন্ডন সম্পূর্ণ ছিঁড়ে গেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাটি ‘রানাবালি’ অথবা ‘মাইসা’ সিনেমার শুটিং সেটে ঘটে। ঘটনার পরপরই শুটিং বন্ধ করে দেওয়া হয় এবং রাশমিকাকে দ্রুত নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের আঘাত অভিনেতাদের মধ্যে খুবই বিরল। সাধারণত দীর্ঘদিন ধরে কঠোর প্রশিক্ষণ নেওয়া পেশাদার ক্রীড়াবিদদের মধ্যেই এমন টেন্ডন ছিঁড়ে যাওয়ার ঘটনা বেশি দেখা যায়। চিকিৎসকদের কাছেও আঘাতের মাত্রা বিস্ময়কর ছিল বলে জানানো হয়েছে।

রাশমিকার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকেরা তাকে অন্তত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এরপর ধাপে ধাপে পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন কর্মসূচির মাধ্যমে তিনি সুস্থ হয়ে আবার শুটিংয়ে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। এই দুর্ঘটনার কারণে আপাতত তার ব্যস্ত শুটিং সূচি এবং বিভিন্ন বাণিজ্যিক বিজ্ঞাপনের কাজ স্থগিত রাখা হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাশমিকা মান্দানা বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

শুটিং সেটে গুরুতর আহত রাশমিকা, চিকিৎসকের পরামর্শে ছয় সপ্তাহের বিশ্রাম

আপডেট সময় : ১০:৩৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬