ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনোহরদীতে আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতা নিহত বাংলাদেশসহ ৫০ দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড ২০ হাজার ডলার প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই অভ্যুত্থানে রাকিবুল হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে চার্জশিট ভেদরগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, লাইসেন্সহীন ২ ক্লিনিক সিলগালা জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়: আতিকুর রহমান রুমন ডিএসইতে এক সপ্তাহে বাজার মূলধন বাড়ল প্রায় ৪ হাজার কোটি টাকা ঢাবি ক্যাম্পাসে জুলাই-গ্রাফিতি সংরক্ষণে রং ও পুনর্লিখন কার্যক্রম শুরু বাঁধন ও মধুমিতার নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

বাঁধন ও মধুমিতার নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:২১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’। এই সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। সিনেমাটি পরিচালনা করছেন ঢাকাই চলচ্চিত্রের নির্মাতা মুহাম্মদ ইকবাল।

নতুন এই প্রজেক্ট নিয়ে উচ্ছ্বসিত মধুমিতা সরকার ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে জানান, বাংলাদেশের সিনেমায় কাজ করার বিষয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছিল, তবে নানা কারণে তা চূড়ান্ত হয়নি। এবার কাজটি শুরু হতে যাওয়ায় তিনি বেশ আনন্দিত।

সিনেমার গল্পে নিজের চরিত্র সম্পর্কে মধুমিতা বলেন, ‘চামেলি’ চরিত্রটি বেশ বর্ণিল ও বৈচিত্র্যময়। এই চরিত্রে দর্শক তার অভিনয়ের ভিন্ন ভিন্ন দিক দেখতে পাবেন। চরিত্রটিকে যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য তিনি এরই মধ্যে ঢাকার স্থানীয় ভাষা রপ্ত করার প্রস্তুতি নিতে শুরু করেছেন।

প্রযোজনা সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর থেকে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে। চলতি বছরের জুনে বিয়ের পর বড় পর্দায় এটিই হতে যাচ্ছে মধুমিতা সরকারের প্রথম বড় কোনো কাজ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বাঁধন ও মধুমিতার নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

আপডেট সময় : ০৬:৩৬:২১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬