ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লিরিয়া ৩.৫: গান তৈরির এআই প্রযুক্তি আরও উন্নত করল গুগল নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ সরকারের পদক্ষেপে ইরানের তীব্র নিন্দা, ফোনালাপে আরাগচির ক্ষোভ প্রথমবার পডকাস্টে ফেরদৌসী মজুমদার, শেয়ার করবেন জীবনের অজানা গল্প লাখাইয়ে বিষাক্ত হোমিও তরল পান করে দম্পতিসহ ৫ জনের মৃত্যু অভিবাসী সংকটের জেরে স্পেনের সাথে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপে সিলেট রেঞ্জের শিরোপা জয় শ্রীলঙ্কা সিরিজের আগে ভারতের জন্য স্বস্তির খবর, ফিরলেন বুমরাহ দেশে হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৫ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের

প্রথমবার পডকাস্টে ফেরদৌসী মজুমদার, শেয়ার করবেন জীবনের অজানা গল্প

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

টেলিভিশন নাটক এবং সিনেমায় অসামান্য অবদানের জন্য পরিচিত দেশের কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার এবার ধরা দেবেন এক নতুন আঙ্গিকে। ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনি কোনো পডকাস্ট শোতে অংশ নিয়েছেন। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ শিরোনামের এই বিশেষ শোটি আগামীকাল মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচার করা হবে।

শোটির সঞ্চালক রুম্মান রশীদ খান জানিয়েছেন, অনুষ্ঠানটির এক বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে ফেরদৌসী মজুমদারকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই আয়োজনে অভিনেত্রী তার জীবনের নানা বাঁক ও অজানা সব গল্প দর্শকদের সাথে শেয়ার করেছেন।

স্মৃতিচারণ করতে গিয়ে ফেরদৌসী মজুমদার জানান, ১৯৬৫ সালে শহীদ মুনীর চৌধুরীর লেখা ‘একতলা দোতলা’ নাটকের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটকে অভিনয় করেছিলেন তিনি। সেই নাটকে তার বিপরীতে ছিলেন রামেন্দু মজুমদার। তিনি বলেন, ‘যেহেতু লাইভ নাটক করতে হয়েছিল, সেজন্য নাটকের আগে একমাস মহড়া হয়েছিল। এখন তো মহড়া হয় না বললেই চলে। আমি মনে করি, নাটকে বা যে কোনো কাজে মহড়া বা প্রস্তুতির বিকল্প নেই।’

এছাড়া এই শোতে অভিনেত্রী আরও কিছু অজানা তথ্য জানিয়েছেন। তিনি বলেন, একসময় উপমহাদেশের বরেণ্য নির্মাতা সত্যজিৎ রায়ের সিনেমাসহ ‘সূর্য দীঘল বাড়ি’র মতো কালজয়ী সিনেমাতেও অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু বিভিন্ন কারণে তা ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

প্রথমবার পডকাস্টে ফেরদৌসী মজুমদার, শেয়ার করবেন জীবনের অজানা গল্প

আপডেট সময় : ০৮:০৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬