ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিবাসী সংকটের জেরে স্পেনের সাথে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপে সিলেট রেঞ্জের শিরোপা জয় শ্রীলঙ্কা সিরিজের আগে ভারতের জন্য স্বস্তির খবর, ফিরলেন বুমরাহ দেশে হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৫ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের মার্কিন ও ইসরায়েলি অবকাঠামো হামলার হুমকির জবাবে ইরানের হুঁশিয়ারি কার অপেক্ষায় দিন গুনছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা? দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির শফিকুর রহমান মুম্বাইয়ের ভারসোভায় নতুন ফ্ল্যাট কিনলেন বিরাট-আনুশকা কুষ্টিয়ার পদ্মায় গভীর রাতে স্পিডবোটে গুলি, যুবক গুলিবিদ্ধ

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দরিখার গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরিবার সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই শুক্রবার সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার পুত্র, তিন কন্যা, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দৈনিক স্বাধীন মত ও সাপ্তাহিক অপরাধচিত্রা পত্রিকার পার্বতীপুর প্রতিনিধি, ফুলকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ (১২১৯৮/১৫), পার্বতীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মো. মমিনুল ইসলামের শ্রদ্ধেয় পিতা ছিলেন।

শুক্রবার বাদ আসর দরিখার গ্রামে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হাসান রাজু এবং পার্বতীপুর মডেল থানা পুলিশ সদস্যরা এই গার্ড অব অনার প্রদান করেন।

বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলামের মৃত্যুতে পার্বতীপুর উপজেলার শিক্ষক সমাজ, শিক্ষানুরাগী, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম ছিলেন দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধে উজ্জ্বল একজন মানুষ। তার মৃত্যুতে সমাজ এক নিবেদিতপ্রাণ অভিভাবককে হারাল। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। সকলেই মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করেছেন, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন। আমিন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের

আপডেট সময় : ০৬:২৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬