ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোকে বেঞ্চে বসিয়ে নরওয়ের মাঠে জয় পেল পর্তুগাল দক্ষিণ আফ্রিকায় অভিবাসীদের জন্য বাড়ছে নিরাপত্তাহীনতা ও প্রাণহানির ঝুঁকি ইসলামের দৃষ্টিতে কথা বলার আদব ও শিষ্টাচার গোপনে আবুধাবি সফরে নেতানিয়াহু, বৈঠক আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক সুন্দর ও দৃঢ় করতে সালামের গুরুত্ব অপরিসীম আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে আনসার-হকার সংঘর্ষ, আহত ৪ শরীয়তপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে ল্যাপটপ ও ট্যাব চুরি এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

মার্কিন ও ইসরায়েলি অবকাঠামো হামলার হুমকির জবাবে ইরানের হুঁশিয়ারি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৫১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য অবকাঠামোগত হামলার হুমকির কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে। আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে ওই কর্মকর্তা মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে ইরানের অবকাঠামো লক্ষ্য করে হামলার যে খবর প্রকাশিত হয়েছে, তা মূলত ‘উন্মাদনা’র শামিল। তিনি সতর্ক করে বলেন, তেহরান যেকোনো ধরনের হামলার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

ওই কর্মকর্তা আরও দাবি করেন, ইরানের পাল্টা প্রতিক্রিয়ার পরিকল্পনায় ‘ইহুদিবাদী শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের জ্বালানি অবকাঠামো’ অন্তর্ভুক্ত রয়েছে। তবে সম্ভাব্য এই হামলা বা ইরানের পাল্টা পদক্ষেপের বিষয়ে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

মার্কিন ও ইসরায়েলি অবকাঠামো হামলার হুমকির জবাবে ইরানের হুঁশিয়ারি

আপডেট সময় : ০৫:৫১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬