ঢাকা ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

অভিবাসী সংকটের জেরে স্পেনের সাথে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:০৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পেনের সিউতা ছিটমহলে বিপুল সংখ্যক অনিয়মিত অভিবাসীর প্রবেশের ঘটনার জেরে স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে ইতালি। একই সঙ্গে দেশটি স্পেনের সঙ্গে আকাশ ও সমুদ্রপথের সীমান্ত নিয়ন্ত্রণও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে।

ইতালির বার্তা সংস্থা এএনএসএ জানিয়েছে, গত বৃহস্পতিবার থেকে প্রায় ৫০ হাজার অনিয়মিত অভিবাসী সিউতায় প্রবেশের পর ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি অভিবাসন ও সীমান্ত নিরাপত্তা বিশ্লেষণ কমিটির মূল্যায়নের ভিত্তিতে এই কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেন।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্তকে ‘প্রয়োজনীয়’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইউরোপের সীমান্ত রক্ষার স্বার্থেই শেনজেন চুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এটি ইউরোপীয় চুক্তির আওতায় অনুমোদিত একটি ব্যবস্থা এবং বর্তমান পরিস্থিতিতে তা অনিবার্য হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন।

তাজানি আরও বলেন, সিউতার এই ঘটনা প্রমাণ করে যে ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্ত ব্যবস্থাপনা একটি যৌথ দায়িত্ব। তিনি অনিয়ন্ত্রিত অভিবাসন, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এবং সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলোর সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

এদিকে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সিউতায় গণহারে অভিবাসীদের প্রবেশকে ‘স্পেনের ভূখণ্ডের ওপর হামলা’ এবং ‘দেশের আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছেন। তিনি যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার অঙ্গীকার করেছেন। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সিউতায় প্রবেশ করা প্রায় ৫০ হাজার অভিবাসীর মধ্যে ৪৮ হাজারেরও বেশি ইতোমধ্যে মরক্কোতে ফিরে গেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

অভিবাসী সংকটের জেরে স্পেনের সাথে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

আপডেট সময় : ০৭:০৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬