ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবসরের ইঙ্গিত দিলেন মেসির দীর্ঘদিনের সতীর্থ নিকোলাস তালিয়াফিকো নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কাছে সন্দেহজনক স্যুটকেস ঘিরে বোম আতঙ্ক পথঘাট পরিচ্ছন্ন রাখা ঈমানের দাবি ও সদকার সওয়াব গফরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর বার্সেলোনায় ফিরল ‘এমএসএন’ যুগের স্মৃতি, রাফিনিয়া-ইয়ামালদের গোলবন্যা রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লঞ্চ ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি মালিকদের যুদ্ধ জিতলে লুটের মালে বিজয়ীরই অধিকার, জাতিসংঘে ঘোষণা ট্রাম্পের বগুড়া সিটি কর্পোরেশনের দুই প্রশাসনিক পদে সেনা কর্মকর্তাদের নিয়োগ জাতিসংঘের বিকল্প কেবলই কল্পনাতীত: ড. খলিলুর রহমান

আল-নাসরের প্রাক-মৌসুম ক্যাম্পে এখনো যোগ দেননি ক্রিশ্চিয়ানো রোনালদো

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:২৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের ক্লাব আল-নাসর তাদের নতুন মৌসুমের প্রস্তুতির একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে। গত ১৯ জুলাই থেকে পর্তুগালের রাজধানী লিসবনে দলটির প্রাক-মৌসুম ক্যাম্প চলছে। স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড় ইতিমধ্যে ক্যাম্পে যোগ দিয়েছেন, তবে এখনো দলের সঙ্গে যোগ দেননি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। মৌসুম শুরু হতে দুই সপ্তাহেরও কম সময় বাকি থাকায়, ৪১ বছর বয়সি এই ফরোয়ার্ডের অনুপস্থিতিই এখন ক্লাবটির একমাত্র অপূর্ণতা।

সৌদি সাংবাদিক রতিবান আল-দোসারির দেওয়া তথ্য অনুযায়ী, গত শুক্রবার সন্ধ্যায় লিসবনে ক্যাম্পে যোগ দিয়েছেন সেনেগালিজ তারকা সাদিও মানে এবং পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। এর আগে বুধবার রাতে অনুশীলনে অংশ নিয়েছেন ডিফেন্ডার আব্দুলইলাহ আল-আমরি। গত ৬ জুলাই পর্তুগালের হয়ে বিশ্বকাপ অভিযান শেষ করার পর থেকেই ছুটিতে আছেন রোনালদো। তবে সৌদি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, খুব শিগগিরই তিনি লিসবনে দলের ক্যাম্পে যোগ দেবেন।

আগামী ১৫ আগস্ট আল-ফাতেহের বিপক্ষে ম্যাচ দিয়ে সৌদি প্রো লিগে নতুন মৌসুম শুরু করবে আল-নাসর। গত মৌসুমে সাত বছর পর লিগ শিরোপা পুনরুদ্ধার করা দলটি এবারও শিরোপা ধরে রাখার পাশাপাশি প্রথমবারের মতো এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। সেই গুরুত্বপূর্ণ অভিযানের আগে রোনালদোর ফেরার অপেক্ষায় রয়েছে পুরো দল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

আল-নাসরের প্রাক-মৌসুম ক্যাম্পে এখনো যোগ দেননি ক্রিশ্চিয়ানো রোনালদো

আপডেট সময় : ০৩:২৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬