ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের দাম একলাফে ২০ টাকা বাড়ানোর বিকল্প যেখানে ছিল মহেশখালীতে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকে কীভাবে: প্রশ্ন টিআইবির ভিয়েতনামি কালো ধানে বোচাগঞ্জে নতুন স্বপ্নের পথে রকিবুল বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে এখনো পিছিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে আবারও সোনা জিতল ভারতের মেয়েরা রেফারি মন্তব্যে শাস্তি থেকে বাঁচলেন রিয়াল কোচ মরিনিও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল হবে: সড়কমন্ত্রী শাহজালাল মাজারের দানের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে

গোলরক্ষকের ভুলে ড্র দিয়ে ফেডারেশন কাপ শুরু ফর্টিসের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:২০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেডারেশন কাপের উদ্বোধনী দিনে গ্রুপ ‘এ’ এর ম্যাচে ফর্টিস এফসি এবং ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবের মধ্যকার লড়াই ১-১ গোলে ড্র হয়েছে। গোপালগঞ্জে অনুষ্ঠিত এই ম্যাচে ফর্টিস এফসি ম্যাচের ১১ মিনিটে লিড নেয়। বক্সের ভেতরে পা ওমর বাবু ডানদিকে বল বাড়ান। সেখান থেকে বল পান মিডফিল্ডার মোহাম্মদ হোসেন। বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি ২১ বছর বয়সী এ ফুটবলার।

ম্যাচের ৩৭ মিনিটে ফর্টিসের মামুনুলকে ফাউল করেন ফকিরেরপুলের হৃদয় হাওলাদার। রেফারি তাকে হলুদ কার্ড দেখালে তিনি তর্কে জড়ান। এরপর তাকে লাল কার্ড দেখানো হলে ফকিরেরপুল ১০ জনের দলে পরিণত হয়। বিরতির আগে দলটির সামনে পেনাল্টি থেকে সমতা ফেরানোর সুযোগ আসে। তবে স্পটকিক থেকে গোল করতে পারেননি ফকিরেরপুলের বিদেশি ফরোয়ার্ড বেন ওয়াত্তারা। তার শট আটকে দেন ফর্টিসের গোলরক্ষক গোলাম রাব্বানি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফর্টিস।

বিরতির পর একজন কম নিয়েও ফকিরেরপুল লড়াই চালিয়ে যায়। ম্যাচের ৭১ মিনিটে অনিক কর্ণার কিক নেন। তার নেওয়া শট গোলপোস্টে ঢোকার মুহূর্তে গ্লাভসবন্দী করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন ফর্টিসের গোলরক্ষক রাব্বানি। হাত ফসকে বল গোললাইন অতিক্রম করলে আত্মঘাতী গোলে সমতায় ফেরে ফকিরেরপুল। শেষ পর্যন্ত ১-১ সমতায় ম্যাচটি শেষ হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

গোলরক্ষকের ভুলে ড্র দিয়ে ফেডারেশন কাপ শুরু ফর্টিসের

আপডেট সময় : ০৬:২০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬