ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কমলা ব্লেজারে নজর কাড়লেন শাবনূর, দিলেন অর্থবহ বার্তা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:২১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর অনেক বছর ধরেই অভিনয়ে অনিয়মিত। বর্তমানে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। নিয়মিতই নিজের জীবনের নানা ভাবনা, ব্যক্তিগত মুহূর্ত এবং নতুন সব ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন চারটি ছবি পোস্ট করেছেন তিনি।

ছবিগুলোতে শাবনূরকে কমলা রঙের স্টাইলিশ ব্লেজারে দেখা গেছে। তার হাস্যোজ্জ্বল উপস্থিতি এবং পেছনে রঙিন ফুলের মনোরম সাজ ছবিগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে। পোস্টটির সঙ্গে একটি অর্থবহ বার্তাও দিয়েছেন তিনি। শাবনূর লিখেছেন, ‘বিবেচনাহীন মানুষ যেমন না ভেবে যা খুশি বলে, তেমনি অবিবেচক মানুষ যাচাই না করেই তা বিশ্বাস বা গ্রহণ করে।’

অভিনেত্রীর এই পোস্টটি নজর কেড়েছে ভক্তদের। মন্তব্যের ঘরে অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে ভালোবাসা ও সমর্থনের বার্তা জানিয়েছেন। একজন ভক্ত লিখেছেন, ‘দূর কে কি বলবে বলুক, আমরা জানি শাবনূর আপু অনেক ভালো মানুষ।’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তাঁরার মাঝে একটি যে চাঁদ, তুমি হাজার নায়িকার মাঝে একটি যে নাম শাবনূর, শাবনূর, শাবনূর।’

উল্লেখ্য যে, প্রায় দুই বছর আগে ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফেরার ঘোষণা দিয়েছিলেন শাবনূর। তবে সিনেমাটির কাজ এখনো শেষ হয়নি। এর মধ্যেই সিনেমাটির কিছু অসম্পাদিত ফুটেজ ও শুটিংয়ের ক্লিপ প্রকাশ্যে এলে তা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

কমলা ব্লেজারে নজর কাড়লেন শাবনূর, দিলেন অর্থবহ বার্তা

আপডেট সময় : ০২:২১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬