ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিসে বর্ণিত বিশেষ ৫ দরুদ ও এর ফজিলত ভয়ংকর রূপ নিচ্ছে এল নিনো, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা সৌদি নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে কেন যোগ দিল বাংলাদেশ পশ্চিম তীর ও গাজায় ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলা অব্যাহত গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক করল সরকার, মিলবে না ফিটনেস সনদ মেসিকে ফুটবলের ঈশ্বর বলে অভিহিত করলেন নতুন সতীর্থ কাসেমিরো শহীদ জিয়াই কবি নজরুলকে দেশে এনে নাগরিকত্ব দিয়েছিলেন: রিজভী শাহজালাল বিমানবন্দরে সোনা চোরাচালান: শক্তিশালী সিন্ডিকেট ধরাছোঁয়ার বাইরে লিরিয়া ৩.৫: গান তৈরির এআই প্রযুক্তি আরও উন্নত করল গুগল নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

লিরিয়া ৩.৫: গান তৈরির এআই প্রযুক্তি আরও উন্নত করল গুগল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:১২ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে গান তৈরির অভিজ্ঞতাকে আরও সহজ ও উন্নত করতে নতুন মডেল ‘লিরিয়া ৩.৫’ (Lyria 3.5) উন্মোচন করেছে গুগল। প্রযুক্তি জায়ান্টটির ‘গুগল ফ্লো মিউজিক’ প্ল্যাটফর্মে যুক্ত হওয়া এই নতুন সংস্করণটি আগের চেয়ে অনেক বেশি বাস্তবসম্মত কণ্ঠ, উন্নত লিরিক ও আবেগপূর্ণ সুর তৈরিতে সক্ষম।

গুগল জানিয়েছে, নতুন এই লিরিয়া ৩.৫ মডেলটি ব্যবহারকারীদের দেওয়া নির্দেশনা বা প্রম্পট আগের চেয়ে অনেক নিখুঁতভাবে বুঝতে পারে। ফলে ব্যবহারকারী নিজের মনের মতো অনুভূতি বা থিম অনুযায়ী সহজেই গান তৈরি করে নিতে পারবেন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি কণ্ঠকে আরও স্পষ্ট, স্বাভাবিক ও আবেগপূর্ণ করার পাশাপাশি শব্দের উচ্চারণেও বড় ধরনের উন্নতি আনা হয়েছে, যা শ্রোতাকে বাস্তবসম্মত গানের অনুভূতি দেবে।

নতুন এই প্রযুক্তির সাহায্যে ন্যূনতম ৩০ সেকেন্ড থেকে শুরু করে সর্বোচ্চ ৩ মিনিট দৈর্ঘ্যের গান তৈরি করা সম্ভব। ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী গানের টেম্পো (গতি) এবং দৈর্ঘ্য পরিবর্তন করতে পারবেন। এছাড়া গান তৈরির পর এর বিভিন্ন অংশ যেমন—কণ্ঠ, ড্রামস, বেস বা অন্যান্য বাদ্যযন্ত্রের ট্র্যাক আলাদাভাবে সম্পাদনা বা এডিট করার সুবিধাও রাখা হয়েছে। এর ফলে কনটেন্ট নির্মাতা ও সঙ্গীতশিল্পীরা তাদের সৃজনশীলতা আরও সহজে ফুটিয়ে তুলতে পারবেন।

লিরিয়া ৩.৫ মূলত গুগলের আগের সংস্করণ লিরিয়া ৩-এর একটি উন্নত রূপ। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে গুগল প্রথম লিরিয়া ৩ বাজারে এনেছিল, যার মাধ্যমে লিখিত নির্দেশনা বা ছবির সাহায্যে ছোট আকারের গান তৈরি করা যেত। পরবর্তীতে এই প্রযুক্তি ইউটিউব শর্টসের ‘ড্রিম ট্র্যাক’ এবং ‘গুগল ভিডস’ প্ল্যাটফর্মেও যুক্ত করা হয়, যা নির্মাতাদের কাস্টম সাউন্ডট্র্যাক তৈরিতে সহায়তা করে আসছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এআই প্রযুক্তির এই দ্রুত উন্নয়ন ভবিষ্যতে সঙ্গীতশিল্পী, বিজ্ঞাপন সংস্থা এবং ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের কাজকে আরও সহজ ও গতিশীল করে তুলবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

লিরিয়া ৩.৫: গান তৈরির এআই প্রযুক্তি আরও উন্নত করল গুগল

আপডেট সময় : ০৮:৫০:১২ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬