ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেলুগু তারকা নানির ক্যারিয়ার, সম্পদ ও আসন্ন সিনেমার গল্প জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

ঢাবি ক্যাম্পাসে জুলাই-গ্রাফিতি সংরক্ষণে রং ও পুনর্লিখন কার্যক্রম শুরু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩৭:১২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে আঁকা জুলাই গ্রাফিতিগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে দেয়ালে রং করা ও পুনর্লিখন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার (০১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গ্রাফিতির মূল বৈশিষ্ট্য, চেতনা ও তাৎপর্য অক্ষুণ্ন রেখে ১, ২ ও ৩ আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে। উপাচার্য ভবন থেকে শুরু করে রোকেয়া হল পর্যন্ত এলাকা জুড়ে এই রং ও পুনর্লিখনের কাজ সম্পন্ন হবে। এতে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত শিক্ষার্থী ও শিল্পীরা অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, জুলাইয়ের গ্রাফিতিগুলো ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনের স্মৃতিচিহ্ন বহন করছে। জনমনে সেই সরকারের নির্যাতন-নিপীড়নের স্মৃতি জাগিয়ে রাখতেই এগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জুলাই-আগস্টে দেশপ্রেমিক ছাত্র-ছাত্রীরা দেয়ালে দেয়ালে গ্রাফিতির মাধ্যমে শেখ হাসিনার জুলুম, নির্যাতন ও আক্রোশের চিত্র তুলে ধরেছিলেন। এসব গ্রাফিতি এখন দেশের জীবন্ত ইতিহাসে পরিণত হয়েছে। ভবিষ্যতে দেশে যেন আর ফ্যাসিবাদের উত্থান না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান উপাচার্য।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ঢাবি ক্যাম্পাসে জুলাই-গ্রাফিতি সংরক্ষণে রং ও পুনর্লিখন কার্যক্রম শুরু

আপডেট সময় : ০৬:৩৭:১২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬