সংবাদ শিরোনাম :
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৭:৩৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান প্রক্রিয়া আগামী অক্টোবর মাস থেকে শুরু হতে যাচ্ছে। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়, যেখানে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন বলেন, সরকার প্রাথমিকের জন্য সুপারিশকৃত ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। বিভিন্ন তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতার কারণে এই নিয়োগের বিষয়টি কিছুটা বিলম্বিত হয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন যে, আসন্ন ৩০ অক্টোবরের মধ্যে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যোগদান প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh



























