ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি স্থাপনায় হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের দিনাজপুরের বিরলে সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা, স্বামী আটক আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল বিভাগে শুনানি চলছে হার্দিক পান্ডিয়াকে অন্য দলে বিক্রির খবর ওড়াল মুম্বাই ইন্ডিয়ান্স রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান চট্টগ্রামে তীব্র গ্যাস-সংকট, রান্না শেষ করতে লাগছে বিকেল যুক্তরাষ্ট্রের আইডাহোতে শপিং সেন্টারে বন্দুক হামলায় নিহত ৩ মধ্যপ্রাচ্যের উত্তেজনায় রেকর্ড মুনাফা মার্কিন জ্বালানি জায়ান্টদের ইরানে সামরিক হামলার পরিকল্পনা বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প শুটিং সেটে গুরুতর আহত রাশমিকা, চিকিৎসকের পরামর্শে ছয় সপ্তাহের বিশ্রাম

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় রেকর্ড মুনাফা মার্কিন জ্বালানি জায়ান্টদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং রিফাইনিং মার্জিন বেড়ে যাওয়ায় রেকর্ড মুনাফা করেছে যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ জ্বালানি কোম্পানি এক্সনমোবিল ও শেভরন। শনিবার প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের প্রভাবই এই মুনাফার প্রধান কারণ।

এক্সনমোবিল জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের নিট মুনাফা হয়েছে ১৪ দশমিক ৫ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। কোম্পানিটি ব্যাখ্যা করেছে যে, যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী রিফাইনিং সক্ষমতার প্রায় ৯ শতাংশ ব্যাহত হয়েছে, যার ফলে রিফাইনিং মার্জিন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তবে কাতারের এলএনজি স্থাপনায় কিছু ক্ষতির কারণে কোম্পানিটির গ্যাস উৎপাদন কিছুটা হ্রাস পেয়েছে।

অন্যদিকে, একই সময়ে শেভরন ১২ দশমিক ১ বিলিয়ন ডলার মুনাফা অর্জন করেছে, যা আগের বছরের তুলনায় পাঁচ গুণের বেশি। শেভরনের তথ্যমতে, আন্তর্জাতিক বাজারে তাদের অপরিশোধিত তেলের গড় বিক্রয়মূল্য ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে, যা গত বছরের তুলনায় ৬৪ শতাংশ বেশি। এছাড়া ২০২৫ সালে হেস অধিগ্রহণের পর উৎপাদন বৃদ্ধি পাওয়ায় কোম্পানিটির আয় আরও বেড়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম গ্যালনপ্রতি ৪ ডলারের উপরে উঠে যাওয়ায় সাধারণ ভোক্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সাম্প্রতিক জনমত জরিপগুলোতে অর্থনৈতিক এই পরিস্থিতির কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ বাড়ার ইঙ্গিত পাওয়া গেছে। বিপুল মুনাফা অর্জনের খবর প্রকাশের পর প্রাক-বাজার লেনদেনে এক্সনমোবিলের শেয়ারের দাম ১ দশমিক ৫ শতাংশ এবং শেভরনের শেয়ারের দাম ০ দশমিক ৩ শতাংশ কমেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় রেকর্ড মুনাফা মার্কিন জ্বালানি জায়ান্টদের

আপডেট সময় : ১০:৫০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬