ঢাকা ১২:৪০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী অভাবের অন্ধকার পেরিয়ে শিলার শিক্ষিকা হওয়ার অনুপ্রেরণামূলক গল্প প্রাথমিক বিদ্যালয়ের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ১ অক্টোবর কলাবাগানে পারিবারিক কলহে জামাইয়ের ছুরিকাঘাতে মা ও মেয়ে নিহত জ্বালানি স্থাপনায় হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের দিনাজপুরের বিরলে সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা, স্বামী আটক আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল বিভাগে শুনানি চলছে হার্দিক পান্ডিয়াকে অন্য দলে বিক্রির খবর ওড়াল মুম্বাই ইন্ডিয়ান্স রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান চট্টগ্রামে তীব্র গ্যাস-সংকট, রান্না শেষ করতে লাগছে বিকেল

হার্দিক পান্ডিয়াকে অন্য দলে বিক্রির খবর ওড়াল মুম্বাই ইন্ডিয়ান্স

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মৌসুমকে সামনে রেখে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে অন্য কোনো দলের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে যে গুঞ্জন উঠেছে, তা পুরোপুরি নাকোচ করে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। চেন্নাই সুপার কিংসসহ কয়েকটি দলের সঙ্গে হার্দিককে নিয়ে ট্রেডিং আলোচনা চলছে বলে গণমাধ্যমে খবর বের হলেও ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, এই দাবির কোনো সত্যতা নেই।

সম্প্রতি ভারতের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘স্পোর্টস্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মুম্বাই ইন্ডিয়ান্সের এক মুখপাত্র দলের বর্তমান পরিস্থিতি পরিষ্কার করেছেন। তিনি জানান, তাদের মৌসুম-পরবর্তী পর্যালোচনার কাজ এখনো চলছে এবং দলের প্রতিটি দিক মূল্যায়ন করা হচ্ছে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হলেও, এই মুহূর্তে কোনো খেলোয়াড় অদলবদল বা ট্রেড সংক্রান্ত বিষয়ে তারা অন্য কোনো দলের সঙ্গে আলোচনায় বসেননি। এই পর্যালোচনা শেষ হওয়ার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

তবে ফ্র্যাঞ্চাইজির এই বক্তব্যের ধরন দেখে ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, হার্দিকের মুম্বাই ছাড়ার সম্ভাবনা এখনই একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু না হলেও পর্যালোচনা শেষে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। এর আগে বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছিল, হার্দিক পান্ডিয়াকে দলে নিতে আগ্রহী চেন্নাই সুপার কিংস। বিনিময়ে মুম্বাই নাকি আয়ুশ মাত্রে ও শিবম দুবেকে চেয়েছিল। তবে চেন্নাই মাত্রেকে ছাড়তে রাজি না হয়ে দুবের সঙ্গে দক্ষিণ আফ্রিকান ব্যাটার দেভাল্ড ব্রেভিস এবং অতিরিক্ত ১০ কোটি রুপি দেওয়ার প্রস্তাব দেয়। সিএসকে ছাড়াও দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মতো দলগুলোও এই অলরাউন্ডারকে দলে ভেড়াতে আগ্রহী বলে গুঞ্জন রয়েছে।

২০২৪ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব নেওয়ার পর থেকে অধিনায়ক হিসেবে হার্দিকের পারফরম্যান্স মোটেও সন্তোষজনক ছিল না। তার অধীনে প্রথম মৌসুমে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে মিশন শেষ করে মুম্বাই। পরবর্তী মৌসুমে প্লে-অফে উঠলেও কাঙ্ক্ষিত সাফল্য অধরাই থেকে যায়। আর চলতি মৌসুমে দলটির পারফরম্যান্স ছিল চরম হতাশাজনক। ১০টি দলের মধ্যে ৯ নম্বরে থেকে আসর শেষ করে তারা, যেখানে ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জয় এবং ১০টিতেই হারের মুখ দেখতে হয়েছে তাদের। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ড্রেসিংরুমে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে হার্দিকের বনিবনা না হওয়া এবং ইনজুরি জটিলতা নিয়ে তার ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। তবে আইপিএলের দলবদল নিয়ে চূড়ান্ত চিত্র পেতে ক্রিকেটপ্রেমীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

হার্দিক পান্ডিয়াকে অন্য দলে বিক্রির খবর ওড়াল মুম্বাই ইন্ডিয়ান্স

আপডেট সময় : ১১:৩৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬