ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়, রাসেলকে খালাস হাইকোর্টের রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা, যাত্রী টার্মিনালে অগ্নিকাণ্ড রিয়াদ বিমানবন্দরে আবারও অজ্ঞাত বস্তুর আঘাত ও অগ্নিকাণ্ড হুতি হামলার জেরে রিয়াদে আতঙ্ক, বন্ধ বিমানবন্দর ও স্কুল ল্যাপটপের অবস্থান জেনেও উদ্ধার করতে পারছে না পুলিশ জ্বালানি তেল ও দুর্নীতির প্রতিবাদে এনসিপির সপ্তাহব্যাপী কর্মসূচি খাগড়াছড়িতে নারী ফুটবল একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা ওয়াদুদ ভূইয়ার দুমকিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবাধে চলছে মা ইলিশ শিকার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, ডিসেম্বরে উদ্বোধনের পরিকল্পনা চাঁপাইনবাবগঞ্জে সারের দাবিতে ডিলারের গোডাউনে কৃষকদের হামলা

দিনাজপুরের বিরলে সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা, স্বামী আটক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৩৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের বিরল উপজেলায় বিবাহবিচ্ছেদের জেরে সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বিজোড়া (সুতারপাড়া) গ্রামে এই লোমহর্ষক ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) ওই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামী মাহবুবুর রহমানকে (৫১) আটক করেছে বিরল থানা পুলিশ। মাহবুবুর রহমান রংপুর কোতোয়ালি থানার লালবাগ এলাকার স্থায়ী বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে মাহবুবুর রহমান ও সুমাইয়া আক্তার শ্যামলীর বিবাহবিচ্ছেদ হয়েছিল। শনিবার রাতে মাহবুবুর রহমান জোরপূর্বক শ্যামলীর বাবার বাড়িতে প্রবেশ করেন। নিহতের নানী মোমিনার ভাষ্যমতে, প্রথমে মাহবুবুর ছুরি দিয়ে তার নাতনিকে হত্যার চেষ্টা চালান। এতে ব্যর্থ হয়ে পরবর্তীতে শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আগুনে গুরুতর দগ্ধ শ্যামলী চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং হামলাকারী মাহবুবুর রহমান ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়রা দগ্ধ শ্যামলীকে উদ্ধার করে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে রংপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরবর্তীতে মরদেহ পুনরায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে ভোর ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, হামলাকারী একজনই এবং তাকে পুলিশ আটক করেছে। নিহতের বড় ভাই থানায় এলে এ ঘটনায় মামলা দায়ের করা হবে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

দিনাজপুরের বিরলে সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা, স্বামী আটক

আপডেট সময় : ১১:৩৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬