ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজ দপ্তরে ১২ ঘণ্টা অবরুদ্ধ চুয়েটের উপাচার্য, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৬ বছরের বিরতি ভেঙে ওটিটি সিরিজে ফিরছেন বিপাশা বসু মক্কা-মদিনার নিরাপত্তা নিয়ে শামা ওবায়েদ: বাংলাদেশ বসে থাকবে না কারা অধিদপ্তরে নতুন মহাপরিদর্শক হিসেবে যোগ দিলেন আনোয়ারুল কবীর অভিমান করে ফের ঘর ছাড়ল সাইদুল, ১১ দিন পর ফিরল মায়ের কাছে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই: ক্রিস্টিয়ানো রোনালদো সিরাজগঞ্জে আখের বাম্পার ফলন, বাজারে নতুন গুড় বিক্রি করে লাভবান কৃষকেরা একা হয়ে যাওয়া মানেই ভয় নয়, নিজের সাম্রাজ্যের পথে যাত্রা: পূজা চেরী নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৪৫ জন আটক কুমিল্লায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে তোলপাড়

তজুমদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৩ জেলের ২১ দিনের কারাদণ্ড

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৫৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে তিন জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। পরে রোববার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের প্রত্যককে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তড়িৎ চন্দ্র শীল।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন— বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের বাসিন্দা মো. ছলেমান (৪৯), মো. কবির (৩০) ও মো. শাহিন (২২)।

মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, শনিবার রাতে তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেনের নেতৃত্বে মৎস্য অফিসের একটি অভিযানিক দল মেঘনা নদীর বিভিন্ন অংশে টহল দেয়। অভিযানকালে নদী থেকে জাল ফেলে মাছ শিকার করার সময় হাতেনাতে এই তিন জেলেকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন জানান, ইলিশসহ মৎস্যসম্পদ সংরক্ষণ এবং মাছের প্রজনন নির্বিঘ্ন রাখতে নদীতে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বেআইনিভাবে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান সামনেও জারি থাকবে। তিনি আরও বলেন, ২২ দিনের এই নিষেধাজ্ঞা চলাকালে যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

তজুমদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৩ জেলের ২১ দিনের কারাদণ্ড

আপডেট সময় : ০৫:৫৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬