ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোমস্তাপুরে কৃষক দলের বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত পিরোজপুরে মাছ ধরার বোটে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও আলতাফ মাহমুদ বলেছিলেন, ‘দেশ স্বাধীন হবেই’ সরবরাহ কমিয়ে বোতলজাত সয়াবিনের কৃত্রিম সংকট, বাজারে বাড়তি দাম মানুষ কষ্টে আছে, দেশে নিরাপত্তা নেই: জামায়াত আমীর নেশনস লিগে স্পেনের টানা তৃতীয় জয়, আবারও ঝলক ইয়ামালের চাঁপাইনবাবগঞ্জে সৎ ছেলের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ ব্যর্থ: চাঁদাবাজি ও ভুল পরিকল্পনায় জিম্মি সড়ক শেখ হাসিনাকে অবতরণের অনুমতি দেওয়া ছাড়া বিকল্প ছিল না: ভারতীয় হাইকমিশনার গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ছাদে আটকা পড়া ৭০ জন উদ্ধার

র‍্যাগিংয়ের দায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪৮ শিক্ষার্থীকে জরিমানা ও বহিষ্কার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চারটি বিভাগের ৪৮ জন শিক্ষার্থীকে শাস্তির আওতায় আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের গত ২০ সেপ্টেম্বরের সভার সিদ্ধান্ত অনুযায়ী, অপরাধের মাত্রার ভিত্তিতে তাদের এক বছর পর্যন্ত একাডেমিক বহিষ্কার অথবা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির স্বাক্ষরিত আলাদা চিঠির মাধ্যমে এই শাস্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আইন বিভাগের ৫ জন, মার্কেটিং বিভাগের ১৯ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১৪ জন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০ জন শিক্ষার্থী এই শাস্তির সম্মুখীন হয়েছেন। অপরাধের মাত্রা অনুযায়ী তিন ক্যাটাগরিতে শাস্তি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১ বছরের একাডেমিক বহিষ্কার অথবা ২০ হাজার টাকা জরিমানা, ৬ মাসের বহিষ্কার অথবা ১৫ হাজার টাকা জরিমানা এবং ১০ হাজার টাকা জরিমানার শাস্তি। জরিমানা পরিশোধের জন্য পত্র ইস্যুর তারিখ থেকে ১ মাস সময় দেওয়া হয়েছে; এই সময়ের মধ্যে পরিশোধ না করলে জরিমানার পরিমাণ দ্বিগুণ হবে।

আইন বিভাগে ১৫ জুলাইয়ের ঘটনায় জয়শ্রী রাণী বিশ্বাসকে ৬ মাসের বহিষ্কার বা ১৫ হাজার টাকা জরিমানা এবং রুবাইয়া সুলতানা রাবা, মো. রিদোয়ান চৌধুরী, মো. মানজারুল হক ও রেসবুল হাসান আবিরকে ১ বছরের বহিষ্কার বা ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২২ জুলাইয়ের ঘটনায় মাহি আনোয়ারকে ৬ মাসের বহিষ্কার বা ১৫ হাজার টাকা এবং মো. রাকিবুল ইসলামকে ১ বছরের বহিষ্কার বা ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিভাগের মো. কাজী নাবির, সুমাইয়া আক্তার রিয়া, ইয়ামিন হোসেন, ফারিয়া বিনতে হোসেন ইলমা, মো. ওয়েদুজ্জামান রিফাত, মো. আরিফুল ইসলাম, সাদিয়া ইসলাম ও মো. নাইম ইসলামকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মার্কেটিং বিভাগে ১৯ আগস্টের ঘটনায় সুরাইয়া আক্তার, সৌরভ মালী, মো. মেহেদী হাসান অমি, আজিজুল ইসলাম চয়ন, ঐশী মহন্ত, এসএম সাইফুজ্জামান, মো. খালেদ হোসেন, জান্নাতুল বুশরা জুনি, আলিফ হোসেন নয়ন, নূর নবী, কিশোর কুমার দত্ত, রিফাত হাওলাদার ও হাসিব শেখকে ৬ মাসের বহিষ্কার বা ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মো. সবুজ মিয়াকে ১ বছরের বহিষ্কার বা ২০ হাজার টাকা জরিমানা এবং সাদিয়া বেগম, স্নেহা আক্তার, ফারিয়া শিমুল কলি, দিদারুল ইসলাম ও তাশফিক কবির রাফিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সিএসই বিভাগে ৯ আগস্টের ঘটনায় মো. মাসুম বিল্লাহ ও মুবিনুল ইসলাম নোবেলকে ১ বছরের বহিষ্কার বা ২০ হাজার টাকা এবং মো. রবিউল ইসলাম, মো. মইনুল ইসলাম সাকিব, মো. রেজুয়ান আজাদ ওয়াসি ও মো. মাহফুজুর রহমানকে ৬ মাসের বহিষ্কার বা ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মো. মুজাহিদ হাওলাদার, অনিন্দা সাহা অর্ঘ্য, চন্দন মিস্ত্রি, কাউসার হোসেন সৌরভ, সুস্ময় তরুয়া, সাফায়েত ইসলাম শিহাব, অয়ন দাস দ্বীপ ও সিদ্ধার্থ সরকারকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল জানিয়েছেন, শিক্ষার্থীরা যেন ভুল শুধরে নেওয়ার সুযোগ পায়, সেজন্য প্রথমবার জরিমানার বিকল্প রাখা হয়েছে, তবে ভবিষ্যতে এমন অপরাধের ক্ষেত্রে সরাসরি বহিষ্কারাদেশ কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ জানান, বিশ্ববিদ্যালয় র‍্যাগিংয়ের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি আরও জানান, অন্য একটি বিভাগের তদন্ত রিপোর্টে নাম উল্লেখ না থাকায় তাদের পুনরায় তদন্ত করতে বলা হয়েছে এবং নাম পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

র‍্যাগিংয়ের দায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪৮ শিক্ষার্থীকে জরিমানা ও বহিষ্কার

আপডেট সময় : ০১:৪৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬