সংবাদ শিরোনাম :
এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ালো বিইআরসি
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ১০:০৮:০১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বেড়ে যাওয়ার প্রেক্ষিতে দেশের বাজারেও জ্বালানি পণ্যটির দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার এক ঘোষণায় এলপিজি ও যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। কমিশন জানিয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। অটোগ্যাসের নতুন দাম এখন লিটারপ্রতি ৮৪ টাকা ৬২ পয়সা, যা আগে ছিল ৭৩ টাকা ৯ পয়সা।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin





























