ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোই পর্তুগাল ফুটবলের সবচেয়ে বড় প্রতীক: ব্রুনো ফার্নান্দেজ নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: নাহিদের হুঁশিয়ারি এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে মূল্যায়ন কমিটি গঠনের নির্দেশ শান্তিগঞ্জে মাহবুবা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী সংবর্ধনা রোনালদোকে ছাড়াই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল হুথিদের হটাতে বড় সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেন সরকারের গণপরিবহনে বিশেষ ভাড়ার সুবিধা পাবেন জাতীয় ক্রীড়া কার্ডধারীরা এমপি পদের পর এবার বিএনপি থেকেও পদত্যাগের নির্দেশ মিষ্টিকে সংরক্ষিত আসন ছাড়ার পর এবার বিএনপি থেকেও পদত্যাগের নির্দেশ মিষ্টিকে ইসলামপুরে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ডিজিটাল প্রতারণা রোধে বিশেষ গুরুত্ব দিয়ে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনিয়োগকারীদের শিক্ষা, সচেতনতা ও নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে আজ ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’। বাংলাদেশে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিশেষ উদ্যোগে বিকেল সাড়ে ৩টায় রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটরিয়ামে সপ্তাহটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

এবারের আয়োজনে ডিজিটাল প্রতারণা ও বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন ঝুঁকি সম্পর্কে বিনিয়োগকারীদের সচেতন করার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বিনিয়োগকারীর স্থিতিস্থাপকতা, ডিজিটাল প্রতারণা ও প্রতারণা সতর্কতা’। এছাড়া বৈশ্বিক প্রচারণার মূল স্লোগান হিসেবে রয়েছে—‘আপনার ভবিষ্যতে বিনিয়োগ করুন, আজই এটিকে সুরক্ষিত করুন।’

বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে, বিনিয়োগকারীদের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করা, ডিজিটাল জালিয়াতি ও প্রতারণা শনাক্তকরণের সক্ষমতা তৈরি, আর্থিক সচেতনতা বাড়ানো এবং তথ্যনির্ভর বিনিয়োগ সিদ্ধান্তে উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে বিনিয়োগকারীদের শিক্ষা ও সচেতনতা, বিনিয়োগকারী সুরক্ষা, ডিজিটাল প্রতারণা এবং বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি দেশের পুঁজিবাজারের নানা গুরুত্বপূর্ণ দিকও উঠে আসবে। এ সময় প্রতিপাদ্যের ওপর একটি বিশেষ প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি। এছাড়া অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান, কমিশনারবৃন্দ এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক সংস্থা, পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রতিনিধিরা অংশ নেবেন। দেশব্যাপী আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে বিনিয়োগকারীদের আরও সচেতন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

ডিজিটাল প্রতারণা রোধে বিশেষ গুরুত্ব দিয়ে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু

আপডেট সময় : ০৩:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬