ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান ইস্যুতে কৌশলগত সংকটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার, রেমিট্যান্সে বড় লাফ বরগুনার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের হাসিনার ভার্চুয়াল বক্তব্যে ভারতের সম্পৃক্ততা নেই: নয়াদিল্লি আল-আকসায় ইসরায়েলি হস্তক্ষেপের আশঙ্কায় জরুরি বৈঠক ডাকল জর্দান পত্নীতলায় ৯৪ কেজি ওজনের প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার করল বিজিবি কারামুক্ত হলেন তনু হত্যা মামলার একমাত্র আসামি হাফিজুর শহীদ হৃদয় চন্দ্র তরুয়া: এক মেধাবী শিক্ষার্থীর অপূর্ণ স্বপ্ন দুই বছর পর নতুন রাজনৈতিক আবহে পালিত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস জবির দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে হস্তান্তরের দাবিতে শিবিরের বিক্ষোভ

রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার, রেমিট্যান্সে বড় লাফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ইতিবাচক পরিবর্তন এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৫৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক এই তথ্য প্রকাশ করেছে।

হিসাব অনুযায়ী, বর্তমানে গ্রস রিজার্ভের পরিমাণ ৩৬,৫৯২ দশমিক ৬৮ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৬ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মানদণ্ড বা বিপিএম৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১,৭৭৬ দশমিক ২৭ মিলিয়ন মার্কিন ডলার বা ৩১ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে।

রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি দেশের প্রবাসী আয়েও (রেমিট্যান্স) বড় ধরনের গতি দেখা যাচ্ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম তিন দিনেই (১-৩ আগস্ট) দেশে ৪০৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ের ২২০ মিলিয়ন ডলারের তুলনায় এটি ৮৪ দশমিক ৪ শতাংশ বেশি। এর মধ্যে শুধু ৩ আগস্ট একদিনেই প্রবাসীরা দেশে ১৩৩ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের শুরু থেকে ৩ আগস্ট পর্যন্ত (জুলাই থেকে ৩ আগস্ট) দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ২৬৫ বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ২ দশমিক ৬৯৮ বিলিয়ন মার্কিন ডলার। ফলে বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০২৬-২৭ অর্থবছরের ৩ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ৯ শতাংশ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার, রেমিট্যান্সে বড় লাফ

আপডেট সময় : ০৭:০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬