ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরেকটি অনিবার্য বিপ্লব আসন্ন, প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের যুক্তরাজ্যের চিভনিং স্কলারশিপ: ২০২৭-২৮ শিক্ষাবর্ষের আবেদনের সুযোগ হরমুজ প্রণালি নিয়ে আলোচনার খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম প্রধানমন্ত্রীর নির্দেশে মঞ্চে আসন পেলেন ড. মুহাম্মদ ইউনূস জড়তা কাটাতে শুটিংয়ের আগে গালিগালাজের অনুশীলন করেছিলেন দীপিকা দেশের প্রথম রাষ্ট্রীয় ভেঞ্চার ক্যাপিটাল এক্সিট সম্পন্ন করল স্টার্টআপ বাংলাদেশ ইরানের সঙ্গে সমঝোতা চান ট্রাম্প, ‘মানুষ হত্যা করতে চান না’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী আজ সততার সঙ্গে দায়িত্ব পালনই আনসার বাহিনীর প্রধান কর্তব্য: ডিজি গ্যাস সংকটে লোকসানের মুখে সিএনজি স্টেশন, চাকরি হারানোর শঙ্কায় কর্মীরা

পত্নীতলায় ৯৪ কেজি ওজনের প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার করল বিজিবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

নওগাঁর পত্নীতলা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৯৪ দশমিক ৭৫০ কেজি ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) মঙ্গলবার (৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর কার্যালয়ের প্রতিনিধিরা সরেজমিনে পরীক্ষা করে এটিকে ১১-১২ শতকের উচ্চমানের একটি মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে চিহ্নিত করেছেন।

বিজিবি জানায়, গত সোমবার (৩ আগস্ট) রাতে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হাচানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, খঞ্জনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মরাডাঙ্গা এলাকায় বন বিভাগের পুরাতন আকাশমনি বাগানে চোরাকারবারীদের একটি চক্র মূর্তিটি কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক মো. হাচানুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি বিশেষ টহলদল রাত ৮টার দিকে সীমান্ত পিলার ২৫০/২-এস থেকে ২৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মূর্তিটি ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়।

উদ্ধারের পর স্থানীয় নজিপুর জুয়েলারি সমিতির অভিজ্ঞ কর্মকার দ্বারা মূর্তিটি প্রাথমিকভাবে কষ্টি পাথরের বলে শনাক্ত করা হয়। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার রোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

পত্নীতলায় ৯৪ কেজি ওজনের প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার করল বিজিবি

আপডেট সময় : ০৬:০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬