ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড় নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১ বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা ভোলায় এনসিপির কমিটি ঘোষণার পরপরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ এফবিআইয়ের হাজারো কর্মকর্তার সংবেদনশীল তথ্য চুরির দাবি হ্যাকারদের তেলুগু তারকা নানির ক্যারিয়ার, সম্পদ ও আসন্ন সিনেমার গল্প জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ

প্রধানমন্ত্রীর নির্দেশে মঞ্চে আসন পেলেন ড. মুহাম্মদ ইউনূস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বুধবার ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, যেখানে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জন্য মঞ্চে কোনো আসন সংরক্ষিত ছিল না। অনুষ্ঠান শুরুর প্রাক্কালে প্রধানমন্ত্রী, দুই মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী এবং একজন সচিব মঞ্চে আসন গ্রহণ করলেও ড. ইউনূসকে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে দর্শক সারিতে বসতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানের এক পর্যায়ে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে দায়িত্বরত কর্মকর্তাদের তলব করেন এবং অধ্যাপক ইউনূসের জন্য মঞ্চে উপযুক্ত আসনের ব্যবস্থা করার নির্দেশ দেন।

সে সময় অনুষ্ঠানস্থলে জাতীয় সংগীত পরিবেশন চলছিল। পবিত্র কুরআন তিলাওয়াত শেষ হওয়ার পরপরই দ্রুত মঞ্চে একটি অতিরিক্ত আসন আনা হয় এবং সেটি প্রধানমন্ত্রীর পাশেই স্থাপন করা হয়। এরপর অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঞ্চে উঠে উপস্থিত অতিথিদের সালাম জানান এবং প্রধানমন্ত্রীর হাসিমুখের আমন্ত্রণে তার পাশে নির্ধারিত আসনে গিয়ে বসেন।

জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর প্রধানমন্ত্রী তারেক রহমান ড. মুহাম্মদ ইউনূস

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর নির্দেশে মঞ্চে আসন পেলেন ড. মুহাম্মদ ইউনূস

আপডেট সময় : ০৮:০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬