ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জড়তা কাটাতে শুটিংয়ের আগে গালিগালাজের অনুশীলন করেছিলেন দীপিকা দেশের প্রথম রাষ্ট্রীয় ভেঞ্চার ক্যাপিটাল এক্সিট সম্পন্ন করল স্টার্টআপ বাংলাদেশ ইরানের সঙ্গে সমঝোতা চান ট্রাম্প, ‘মানুষ হত্যা করতে চান না’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী আজ সততার সঙ্গে দায়িত্ব পালনই আনসার বাহিনীর প্রধান কর্তব্য: ডিজি গ্যাস সংকটে লোকসানের মুখে সিএনজি স্টেশন, চাকরি হারানোর শঙ্কায় কর্মীরা টরন্টো চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ না ফেরার দেশে প্রবীণ বলিউড অভিনেতা প্রদীপ সিং রাওয়াত সরকার উৎখাতের চেষ্টা করলে নিজেরাই উৎখাত হবেন: আবুল খায়ের উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে

দেশের প্রথম রাষ্ট্রীয় ভেঞ্চার ক্যাপিটাল এক্সিট সম্পন্ন করল স্টার্টআপ বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বাংলাদেশ সরকারের একমাত্র ভেঞ্চার ক্যাপিটাল ও ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড তাদের পোর্টফোলিওভুক্ত প্রতিষ্ঠান পালসটেক লিমিটেডের মাধ্যমে প্রথম সফল এক্সিট সম্পন্ন করেছে। বুধবার (৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গত মঙ্গলবার (৪ আগস্ট) আইসিটি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই এক্সিট প্রক্রিয়া সম্পন্ন হয়। এটিকে দেশের প্রথম সফল রাষ্ট্রীয় ভেঞ্চার ক্যাপিটাল এক্সিট হিসেবে অভিহিত করা হয়েছে, যা বাংলাদেশের উদ্ভাবনভিত্তিক অর্থনীতি ও স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মো. মামুনুর রশীদ ভূঁঞা, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল হাই, পালসটেকের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আরেফীন রাফী আহমেদ এবং সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আশিকুর রসুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মো. মামুনুর রশীদ ভূঁঞা বলেন, উদ্যোক্তা তৈরির মাধ্যমে উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধিতে অনুঘটক হিসেবে কাজ করার দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে স্টার্টআপ বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়েছে। তার মতে, এই প্রথম সফল এক্সিট দেশের স্টার্টআপ ইকোসিস্টেমের ক্রমবর্ধমান সক্ষমতারই প্রতিফলন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নূরুল হাই জানান, বাংলাদেশি স্টার্টআপগুলোর প্রবৃদ্ধি ও সাফল্যে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে এবং এক্সিটের পরও প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এছাড়া ‘ফান্ড অব ফান্ডস’ উদ্যোগের মাধ্যমে বিনিয়োগকারীদের সহায়তা এবং স্টার্টআপ খাতে মূলধন প্রবাহ নিশ্চিত করতে তারা কাজ করছেন।

পালসটেকের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আরেফীন রাফী আহমেদ জানান, স্টার্টআপ বাংলাদেশ শুরু থেকেই তাদের ওপর আস্থা রেখে অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, এই সফল এক্সিট প্রমাণ করে যে বাংলাদেশে বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তোলার মতো উদ্যোক্তা ও সম্ভাবনা রয়েছে।

২০২৪ সালে স্টার্টআপ বাংলাদেশের বিনিয়োগ পাওয়ার পর পালসটেক দ্রুত বর্ধনশীল হেলথকেয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। কোম্পানিটি ফার্মাসিউটিক্যাল ডিস্ট্রিবিউশন, এমবেডেড ফাইন্যান্সিং, সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস (সাস) সমাধান এবং ‘ওয়ান ফার্মেসি’ ফ্র্যাঞ্চাইজি নেটওয়ার্কের মাধ্যমে ওষুধ সরবরাহ ব্যবস্থাকে আধুনিকায়নে কাজ করছে। বিনিয়োগের পর প্রতিষ্ঠানটির বার্ষিক রাজস্ব প্রায় ২০ লাখ মার্কিন ডলার থেকে বেড়ে ১৫ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে এবং গত ১৮ মাসে কোম্পানিটি প্রতি মাসে গড়ে ২০ শতাংশ প্রবৃদ্ধি ধরে রেখেছে। বর্তমানে তারা ১৪ হাজারের বেশি ফার্মেসিকে সেবা দিচ্ছে। স্টার্টআপ বাংলাদেশ এখন পর্যন্ত বিভিন্ন খাতের ৩৬টি স্টার্টআপে বিনিয়োগ করেছে। প্রসঙ্গত, ভেঞ্চার ক্যাপিটাল খাতে ‘এক্সিট’ হলো বিনিয়োগ থেকে সফলভাবে অর্থ ফেরত পাওয়ার প্রক্রিয়া, যেখানে বিনিয়োগকারী প্রতিষ্ঠান শেয়ার বিক্রি বা অন্য উপায়ে বিনিয়োগ তুলে নেয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

দেশের প্রথম রাষ্ট্রীয় ভেঞ্চার ক্যাপিটাল এক্সিট সম্পন্ন করল স্টার্টআপ বাংলাদেশ

আপডেট সময় : ০৭:৫৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬