হরমুজ প্রণালি নিয়ে আলোচনার খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম

- আপডেট সময় : ০৮:২২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনার অগ্রগতির খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা হ্রাস পেয়েছে। বিনিয়োগকারীরা মনে করছেন, এই আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তির সম্ভাবনা তৈরি হতে পারে। এর ফলে গত পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটার পাশাপাশি হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৭৯ দশমিক ৮ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচার্সের দাম ৫৩ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে বুধবারের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম সামান্য বৃদ্ধি পেয়েছিল। তবে ডব্লিউটিআই ক্রুডের দাম অল্প ব্যবধানে কমে দিনের লেনদেন শেষ হয়েছিল।



























