ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, দুই বছরে মান বেড়েছে ১১.৬ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন অ্যাটর্নি জেনারেল চরফ্যাশনে ৩০ বছর ধরে গাছ লাগিয়ে সড়ক সবুজ করলেন ইমাম রেজাউল অনাপত্তি সনদ বাতিল: ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সিরাজগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ফাউন্ডেশন আফগানিস্তানের আটটি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের বাংলাদেশ পুলিশের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন পদায়ন গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে পটুয়াখালীতে সেরা দশমিনার আরিফ ট্রাম্পের হুমকিকে কৌশলগত হতাশা বলে আরও তীব্র হামলার হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালির নৌপথ নিয়ে সমঝোতায় পৌঁছাল ইরান ও ওমান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের একটি নৌপথের ভৌগোলিক বৈশিষ্ট্য ও নৌচলাচল-সংক্রান্ত বিষয় নিয়ে ইরান ও ওমান একটি সমঝোতায় পৌঁছেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এই তথ্য নিশ্চিত করেছেন।

বাকায়ি জানান, এই সমঝোতার বিষয়ে একটি যৌথ ঘোষণা তৈরির কাজ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এই প্রক্রিয়ায় কোনো ‘নির্দিষ্ট তৃতীয় পক্ষ’ হস্তক্ষেপ করবে না—এমন শর্তেই সমঝোতাটি হয়েছে।

চূড়ান্ত যৌথ ঘোষণা আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হওয়া পর্যন্ত এই সমঝোতার বিস্তারিত শর্তাবলি জনসমক্ষে আনা হয়নি। হরমুজ প্রণালির নির্দিষ্ট নৌপথের ভৌগোলিক বিন্যাস এবং নৌচলাচল-সংক্রান্ত বিষয়গুলোই মূলত এই সমঝোতার মূল কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ২১: ৪০আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০০: ০৯

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালির নৌপথ নিয়ে সমঝোতায় পৌঁছাল ইরান ও ওমান

আপডেট সময় : ০২:৪৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬