সংবাদ শিরোনাম :
গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৩:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

রাজধানীর গুরুত্বপূর্ণ দুই থানা গুলশান ও বনানীতে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (২৩ সেপ্টেম্বর) এই নিয়োগ সংক্রান্ত অফিস আদেশটি জারি করা হয়। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলী এই আদেশে স্বাক্ষর করেছেন।
নতুন এই আদেশের মাধ্যমে ডিএমপির লাইনওআর পরিদর্শক মো. সালাউদ্দিনকে বনানী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া একই পদে থাকা লাইনওআর পরিদর্শক আবুজায়েদ মো. নাজমুন নুরকে গুলশান থানার ওসির দায়িত্ব প্রদান করা হয়েছে।
একই আদেশে বনানী থানার বর্তমান ওসি মো. ফরিদুল ইসলামকে গোয়েন্দা পুলিশ (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন ওসিদের পদায়নের এই অফিস আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin





























