ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে: ডোনাল্ড ট্রাম্প বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ স্মৃতির অপেক্ষায় আজও প্রহর গুনছি চট্টগ্রামের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস ও ভূমিধসের শঙ্কা আগারগাঁওয়ে ভাইরাল মিজানের হোটেল আবারও উচ্ছেদ, সরানো হলো রান্নার সরঞ্জাম রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী আজ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৩৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ষা ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু, আর বর্ষার দিনেই তিনি পৃথিবীর মায়া কাটিয়ে পরলোকে যাত্রা করেছিলেন। আজ বৃহস্পতিবার ২২ শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী। ১৩৪৮ বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে তাঁর জীবনাবসান হয়।

মাত্র আট বছর বয়স থেকে লেখালেখি শুরু করা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে কবিতা, উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ, নাটক, ভ্রমণকাহিনি, চিঠিপত্র ও শিশুসাহিত্যের মাধ্যমে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। গীত রচয়িতা ও সুরস্রষ্টা হিসেবে তিনি ছিলেন অতুলনীয়, পাশাপাশি চিত্রকলায়ও তিনি নতুন মাত্রা যোগ করেছিলেন।

শিক্ষাবিস্তার, সাংগঠনিক কর্ম এবং সমাজকল্যাণমূলক কাজেও তাঁর ভূমিকা ছিল অগ্রগণ্য। কৃষকদের উন্নয়নের জন্য তিনি কৃষিঋণ ব্যবস্থা চালু করেছিলেন এবং নতুন ধারার শিক্ষার প্রসারে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশদের দেওয়া নাইটহুড খেতাব বর্জন করেছিলেন তিনি।

দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা সুন্দরী দেবীর ১৫ সন্তানের মধ্যে ১৪তম ছিলেন রবীন্দ্রনাথ। ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তাঁর জন্ম হয়। শৈশবেই মুক্ত পরিবেশে বেড়ে ওঠা রবীন্দ্রনাথ পরবর্তীকালে পদ্মা, মেঘনা ও যমুনায় নৌকায় ভ্রমণের সময় নিসর্গ ও সাধারণ মানুষের জীবনযাত্রার যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন, তা তাঁর সাহিত্যে প্রবলভাবে ফুটে উঠেছে।

১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার প্রাপ্তি বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যায়। বাঙালির মহান মুক্তিযুদ্ধে তাঁর গান সাহস জুগিয়েছে এবং তাঁর রচিত গানই বাংলাদেশের জাতীয় সংগীত। শ্রদ্ধা ও ভালোবাসায় তিনি বাঙালির হৃদয়ে আজীবন অম্লান।

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণদিবস উপলক্ষে আজ সন্ধ্যা সাতটায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে গীতিনাট্য 'শ্যামা' মঞ্চায়ন করবে ছায়ানট। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী আজ

আপডেট সময় : ০৭:৩৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬