ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: ৩২ আরোহীর সবাই নিহত ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে অ্যাকশন দৃশ্যে আহত অভিনেতা ওমর মালিক ওয়াহাজ-ইয়ুমনার ‘তেরে বিন ২’ নিয়ে শুটিংয়ের নতুন খবর রংপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত, মর্যাদা রক্ষার আহ্বান আবরার হত্যা মামলা: আপিল নিষ্পত্তিতে আরও ৫ বছর লাগার শঙ্কা ৪২ জেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা সিরাজগঞ্জে বাবার লাঠির আঘাতে ৯ মাসের শিশুর মৃত্যু ‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক লাগিয়েছি’, চুনারুঘাটের এএসআইয়ের ভিডিও ভাইরাল মেসির বিদায়ী ম্যাচে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ আগে ফ্যাসিস্টদের বিচার, পরে জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পিকার

রাজবাড়ীর গোয়ালন্দে র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে উৎপাদনশীলতা দিবস পালিত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, উদ্যোক্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদার সভাপতিত্বে আয়োজিত এই সভায় বক্তারা বলেন, কৃষি, পোল্ট্রি-হ্যাচারি, শিল্প ও সেবা খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার কোনো বিকল্প নেই। কর্মক্ষেত্রে সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও সময়ানুবর্তিতার চর্চা বাড়ালে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে ইউএনও সাইফুল হুদা বলেন, জাতীয় উৎপাদনশীলতা বাড়ানো ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি প্রত্যেককে নিজ নিজ কর্মক্ষেত্রে নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি ও উপজেলা পোল্ট্রি হ্যাচারি মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ছিদ্দিক মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, তরুণ উদ্যোক্তা ফারদিন, পোল্ট্রি ব্যবসায়ী আজাহার উদ্দিন, নারী উদ্যোক্তা জাসমা মাহবুব এবং উপজেলা জেলে সংগঠনের সভাপতি আসলামসহ অনেকে।

আলোচনা সভায় তরুণ প্রজন্মকে দক্ষতা উন্নয়নে উৎসাহিত করার পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানে কাজের মান বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। আয়োজকরা জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল স্থানীয় পর্যায়ে উৎপাদনশীলতা বৃদ্ধির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরি করা এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

রাজবাড়ীর গোয়ালন্দে র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে উৎপাদনশীলতা দিবস পালিত

আপডেট সময় : ০৪:৪৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬