ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর অঞ্চল-৪ ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু ৫ অক্টোবর কুষ্টিয়ায় লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক মোংলায় গাঁজা উদ্ধারের পরিমাণ নিয়ে বিভ্রান্তি: ১২০ কেজি না ৭৫ কেজি? সিলেট বিভাগজুড়ে নিখোঁজের হিড়িক, তিন মাসে উধাও অন্তত ৪৭ জন মধ্যনগরে সরকারি ভিটির লীজমানি আদায়ে দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত বরিশালে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত দক্ষিণ এশিয়ায় কারাগারের ধারণক্ষমতার তুলনায় বন্দী হারে শীর্ষে বাংলাদেশ মুন্সীগঞ্জে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, জরিমানা রোহিঙ্গা সংকট কেবল মানবিক নয়, এটি বড় নিরাপত্তা ঝুঁকি: ঢাকা

রংপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত, মর্যাদা রক্ষার আহ্বান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভাগীয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

এই বর্ণাঢ্য র‌্যালিতে নেতৃত্ব দেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল এবং অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম। এছাড়া জেলা শিক্ষা কর্মকর্তা মো. এনায়েত হোসেন ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাজাহান সিদ্দিকীসহ বিভিন্ন স্কুল, college, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এতে উপস্থিত ছিলেন।

রঁ্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. মনিরুজ্জামান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা বেগম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. এনায়েত হোসেন ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাজাহান সিদ্দিকী। এছাড়া মুলাটোল কামিল মাদ্রাসার অধ্যক্ষ আজগর আলী, রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মহব্বত খা স্কুলের প্রধান শিক্ষক ইকবাল হোসেন এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার ভিক্টোরি সভায় বক্তব্য প্রদান করেন। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার সামগ্রিক মানোন্নয়ন, শিক্ষকদের সামাজিক মর্যাদা রক্ষা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

রংপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত, মর্যাদা রক্ষার আহ্বান

আপডেট সময় : ০২:১৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬