
রংপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভাগীয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
এই বর্ণাঢ্য র্যালিতে নেতৃত্ব দেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল এবং অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম। এছাড়া জেলা শিক্ষা কর্মকর্তা মো. এনায়েত হোসেন ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাজাহান সিদ্দিকীসহ বিভিন্ন স্কুল, college, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এতে উপস্থিত ছিলেন।
রঁ্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. মনিরুজ্জামান।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা বেগম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. এনায়েত হোসেন ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাজাহান সিদ্দিকী। এছাড়া মুলাটোল কামিল মাদ্রাসার অধ্যক্ষ আজগর আলী, রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মহব্বত খা স্কুলের প্রধান শিক্ষক ইকবাল হোসেন এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার ভিক্টোরি সভায় বক্তব্য প্রদান করেন। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার সামগ্রিক মানোন্নয়ন, শিক্ষকদের সামাজিক মর্যাদা রক্ষা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২