ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় কারাগারের ধারণক্ষমতার তুলনায় বন্দী হারে শীর্ষে বাংলাদেশ মুন্সীগঞ্জে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, জরিমানা রোহিঙ্গা সংকট কেবল মানবিক নয়, এটি বড় নিরাপত্তা ঝুঁকি: ঢাকা যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশসেরা শিবগঞ্জের ইউএনও মাজহারুল ইসলাম চার দিনের সফরে তুরস্ক যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান সিন্ডিকেট ও অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি ইসলামী আন্দোলনের শহীদ আবু সাঈদের স্মৃতি রক্ষায় কোটি টাকা বরাদ্দ দিল সরকার জামালপুরে পতিত জমিতে পানিফল চাষে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা মৎস্য চাষ হতে পারে অর্থনীতির ভিত্তি: জহির উদ্দিন স্বপন

গৌরনদীতে অ্যাম্বুলেন্স ও মাহিন্দ্রার সংঘর্ষে বৃদ্ধা নিহত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে খাদিজা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) রাত সোয়া ৭টার দিকে উপজেলার দক্ষিণ কাসেমাবাদ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত খাদিজা বেগম উত্তর বিজয়পুর গ্রামের আব্দুল খালেকের স্ত্রী। এ ঘটনায় মাহিন্দ্রার চালকসহ আরও চারজন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বরিশালগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। তবে ঘটনাস্থলেই খাদিজা বেগমের মৃত্যু হয়।

গৌরনদী হাইওয়ে থানার এসআই রোমান জানান, দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও মাহিন্দ্রা জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

গৌরনদীতে অ্যাম্বুলেন্স ও মাহিন্দ্রার সংঘর্ষে বৃদ্ধা নিহত

আপডেট সময় : ০১:১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬