ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসে ছাত্রদলের সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলা নিয়ে উদ্বেগ যুক্তরাজ্য থেকে ২৭ ইসরাইলি কূটনীতিক বহিষ্কারের হুঁশিয়ারি ৩১ অক্টোবর কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দলীয় জোট গৌরনদীতে অ্যাম্বুলেন্স ও মাহিন্দ্রার সংঘর্ষে বৃদ্ধা নিহত যশোরে কিশোরীর মৃত্যু: আত্মগোপনে ইসকনের অভিযুক্তরা, এখনো মেলেনি হদিস ৪৯তম বিশেষ বিসিএস: বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিল সরকার হোমার থেকে এআই: কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে গল্পকারের ভবিষ্যৎ বিচারহীন পুনর্মিলন কেবল সংঘাতের সাময়িক বিরতি: বে অব বেঙ্গল কনভারসেশন রংপুরে ২১ কেজি ওজনের কালী মূর্তিসহ রজব আলী গ্রেপ্তার স্লো ওভার-রেটের দায়ে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলকেই জরিমানা

রূপগঞ্জে নিখোঁজের পরদিন লেকের পাড়ে মিলল নারীর মরদেহ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৩০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর রাবেয়া বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১২ নম্বর সেক্টরে লেকের পাড়ের একটি ঝোপ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাবেয়া বেগম ভোলার সদর উপজেলার চরখালী এলাকার শামসুদ্দিনের স্ত্রী। তিনি সপরিবারে রূপগঞ্জের নাওড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। জলসিঁড়ি আবাসন প্রকল্পের একটি নির্মাণাধীন ভবনে বাবুর্চি হিসেবে কাজ করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় কাজ শেষ করে কর্মস্থল থেকে বের হওয়ার পর রাবেয়া আর বাসায় ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন সোমবার সন্ধ্যায় স্থানীয় লোকজন ঝোপের মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাবেয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ আরও জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

রূপগঞ্জে নিখোঁজের পরদিন লেকের পাড়ে মিলল নারীর মরদেহ

আপডেট সময় : ১২:৩০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬