ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াহাজ-ইয়ুমনার ‘তেরে বিন ২’ নিয়ে শুটিংয়ের নতুন খবর রংপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত, মর্যাদা রক্ষার আহ্বান আবরার হত্যা মামলা: আপিল নিষ্পত্তিতে আরও ৫ বছর লাগার শঙ্কা ৪২ জেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা সিরাজগঞ্জে বাবার লাঠির আঘাতে ৯ মাসের শিশুর মৃত্যু ‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক লাগিয়েছি’, চুনারুঘাটের এএসআইয়ের ভিডিও ভাইরাল মেসির বিদায়ী ম্যাচে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ আগে ফ্যাসিস্টদের বিচার, পরে জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পিকার অতীত পেরিয়ে নতুন বছরে মোনালিসা, জন্মদিনে জানালেন কৃতজ্ঞতা বোমা হামলার হুমকি পেল ব্র্যাক বিশ্ববিদ্যালয়, তদন্তে গোয়েন্দারা

বরিশালে ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় ২ জনের যাবজ্জীবন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালে ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা মাদক মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলা দায়েরের দীর্ঘ প্রায় ১২ বছর পর সোমবার (৫ অক্টোবর) এই রায় ঘোষণা করা হয়।

দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বাসিন্দা শাহাদাৎ হোসেন পণ্ডিত ও জলিল হাওলাদার। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না। তারা দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন বলে জানা গেছে। বরিশালের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মিল্টন হোসেন এ রায় প্রদান করেন।

আদালত ও রাষ্ট্রপক্ষ সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২১ অক্টোবর বরিশাল মহানগরীর নতুন বাজার এলাকায় অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। সে সময় ২২৫ বোতল ফেনসিডিলসহ শাহাদাৎ ও জলিলকে আটক করা হয়। ওই দিনই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

মামলার বিচারপ্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের মোট ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষীদের সাক্ষ্য ও অন্যান্য প্রমাণাদি পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের দোষী সাব্যস্ত করে এই সাজা দেন।

সরকারি কৌঁসুলি (পিপি) তারেক আল ইমরান রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত দুই আসামি বর্তমানে পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তার করার পর আদালতের এই সাজা কার্যকর করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বরিশালে ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় ২ জনের যাবজ্জীবন

আপডেট সময় : ০১:৪২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬