ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশসেরা শিবগঞ্জের ইউএনও মাজহারুল ইসলাম চার দিনের সফরে তুরস্ক যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান সিন্ডিকেট ও অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি ইসলামী আন্দোলনের শহীদ আবু সাঈদের স্মৃতি রক্ষায় কোটি টাকা বরাদ্দ দিল সরকার জামালপুরে পতিত জমিতে পানিফল চাষে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা মৎস্য চাষ হতে পারে অর্থনীতির ভিত্তি: জহির উদ্দিন স্বপন বিরোধী সমর্থকদের গণগ্রেপ্তার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ সুবিধাবঞ্চিত ৮২ মেধাবী শিক্ষার্থীর সাফল্যের স্বীকৃতি দিল স্বপ্ন সারথী পাবনায় ৪০ বোতল ফেনসিডিল মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বোমা হামলার হুমকি পেল ব্র্যাক বিশ্ববিদ্যালয়, তদন্তে গোয়েন্দারা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৫৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে একটি অজ্ঞাত ই-মেইল পাঠানো হয়েছে। আগামী মঙ্গলবার বেলা ১১টার দিকে এই হামলা চালানো হবে বলে হুমকি দেওয়া হয়। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত শুরু করেছে।

গত রোববার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টাইপিক্যাল চাইনিজ ম্যান’ নামের একটি জি-মেইল অ্যাকাউন্ট থেকে এই হুমকিমূলক মেইলটি পাঠানো হয়। মেইলে উল্লেখ করা হয়, “আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খ-২২৪ এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাবো। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখো যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। ৬ই অক্টোবর বেলা ১১টার দিকে এই হামলা করা হবে।”

এই হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে একটি লিখিত বক্তব্য দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, অজ্ঞাত ই-মেইল পাওয়ার বিষয়টিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ব্র্যাক ইউনিভার্সিটি পরিবারের সবার নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা ফাতিয়াস ফাহমিদ জানান, মেইলটি পাওয়ার পরপরই তারা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন জানান, ই-মেইলে কে বা কারা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ব্যাপক বোমা হামলা চালানোর হুমকি দিয়েছে। রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিট বিষয়টি নিয়ে কাজ করছে এবং হুমকির বার্তাটি কতটা বাস্তবসম্মত তা যাচাই করা হচ্ছে।

এদিকে ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান বলেন, এই ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটিকে তিনি ‘পোটেনশিয়াল কোনো হুমকি’ নয় বলে মন্তব্য করেন। তবে ঘটনাটির তদন্ত করছে ডিবির সাইবার টিম। ডিএমপির গোয়েন্দা (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তরিকুল ইসলামও নিশ্চিত করেছেন যে তারা বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে তদন্ত চালাচ্ছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

বোমা হামলার হুমকি পেল ব্র্যাক বিশ্ববিদ্যালয়, তদন্তে গোয়েন্দারা

আপডেট সময় : ০১:৫৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬