ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাবিতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানো অনভিপ্রেত: মিয়া গোলাম পরওয়ার পিরোজপুরে আইনি ও আর্থিক সহায়তা নিয়ে ‘সেভ বাংলাদেশ’র যাত্রা হাসপাতালে ঠাঁই নেই ডেঙ্গু রোগীর, অক্টোবরে আরও অবনতির আশঙ্কা ১৪ মিনিটের ঝড়ে বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স আধুনিক চিকিৎসাকেন্দ্র হিসেবে পুনর্নির্মাণ হবে ভুলতা উপস্বাস্থ্য কেন্দ্র সাংবাদিকদের দাবির মুখে রাবির জিয়া হলের প্রভোস্টকে অব্যাহতি ‘পিচ্চি রাজা’র পলায়ন: প্রিজন ভ্যান নয়, প্রাইভেটকারে তুলে দিয়েছিল পুলিশই বনি সেনগুপ্তের সঙ্গে এখনই বিয়ের পরিকল্পনা নেই কৌশানির বাংলাদেশে বিরোধী দলের সমর্থকদের গণগ্রেপ্তারের অভিযোগ এইচআরডব্লিউর নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: ৩২ আরোহীর সবাই নিহত

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: ৩২ আরোহীর সবাই নিহত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৩২ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন বলে জানানো হয়েছে।

দেশটির এভিয়েশন বিষয়ক মন্ত্রী ফেসটাস কেয়ামো জানিয়েছেন, সোমবার ৫ অক্টোবর বিমানটি নাইজেরিয়ার অর্থনৈতিক কেন্দ্র লাগোসে একটি রুটিন মিশনে নিয়োজিত ছিল। ওনডো প্রদেশের ইগবোকোডা এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। সোমবার উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল ৯টার দিকে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এডো প্রদেশ থেকে লাগোসের পথে থাকা অবস্থায় বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নাইজেরিয়ার বিমানবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি এটিআর-৪২ মডেলের ছিল। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে। ইতোমধ্যে একটি নৌঘাঁটির কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা সম্ভব হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে উদ্ধারকারী দলের সদস্যদের নৌকায় করে অভিযান পরিচালনা করতে দেখা গেছে। এ সময় উৎসুক জনতাকেও ঘটনাস্থলে ভিড় করতে দেখা যায়। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় কিছু গাছ ভেঙে ফেলেছে। আমরা ঘটনাস্থল থেকে কয়েকজনের দেহাবশেষের পাশাপাশি কিছু জামা ও জুতা উদ্ধার করেছি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: ৩২ আরোহীর সবাই নিহত

আপডেট সময় : ০২:৪৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬