অর্থনৈতিক চাপ মোকাবিলায় নতুন কৌশল গ্রহণ করল ইরান
- আপডেট সময় : ০১:৫০:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশের ওপর ক্রমাগত বাড়তে থাকা অর্থনৈতিক চাপ সামাল দিতে তার প্রশাসন একটি নতুন কৌশল গ্রহণ করেছে। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, গত কয়েক মাস ধরে 'শত্রুপক্ষ' ইরানের গুরুত্বপূর্ণ এবং জীবনধারণের জন্য অপরিহার্য সংযোগ ও সরবরাহব্যবস্থা বিচ্ছিন্ন করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। তাদের মূল লক্ষ্য ছিল এই ব্যবস্থার মাধ্যমে দেশটির সাধারণ জনগণের ওপর চাপ সৃষ্টি করা।
অর্থনৈতিক চাপ বৃদ্ধির বিষয়টি স্বীকার করলেও প্রেসিডেন্ট পেজেশকিয়ান উল্লেখ করেন যে, জনগণের সমর্থন এবং সরকারি কর্মকর্তাদের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে এই অর্থনৈতিক যুদ্ধে শত্রুপক্ষ তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১৩: ৪৬আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৩: ৪৭




























