ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩ কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সিসিটিভিতে ধরা পড়ল প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর দৃশ্য বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ মনোযোগের রাশ কার হাতে, আপনার নাকি ফোনের স্ক্রিনের? যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে কার্যকর হবে সাবেক মেজরের মৃত্যুদণ্ড

ঢাকার আদালত থেকে ফের কৌশলে পালালেন খুনের আসামি শরিফুল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৩৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার আদালত থেকে আবারও পালিয়ে গেছেন হত্যা মামলার আসামি শরিফুল ইসলাম। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি কৌশলে পালিয়ে যান বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল।

পুলিশের তথ্য অনুযায়ী, কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলায় শরিফুলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল। আদালতে শুনানি চলাকালে তিনি কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান। এই আসামি এর আগেও একবার ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে পালিয়েছিলেন। সেই ঘটনায় করা মামলার শুনানির জন্যই তাকে আজ আদালতে আনা হয়েছিল। আদালত সূত্রে জানা গেছে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে আজ মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। সে সময় শরিফুলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন কনস্টেবল আব্দুল আলিম।

শরিফুলের বাড়ি দিনাজপুরে এবং তার বাবার নাম শফিক আহমেদ। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা রয়েছে, যেটিতে তিনি দীর্ঘ ছয় বছর ধরে কারাগারে ছিলেন। এর আগে ২০২৫ সালের ১৯ জুন তাকে এই মামলায় আদালতে আনা হলে পুলিশের এক সদস্যকে কামড় দিয়ে তিনি আদালত প্রাঙ্গণ থেকে পালিয়েছিলেন।

ঘটনার পর ডিএমপি প্রসিকিউশন বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় নতুন করে মামলা দায়ের করা হবে। আসামি শরিফুলকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

ঢাকার আদালত থেকে ফের কৌশলে পালালেন খুনের আসামি শরিফুল

আপডেট সময় : ০৩:৩৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬