ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় পদচ্যুত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার দুর্গাপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, ২৩ মণ্ডপে সিসিটিভি বাধ্যতামূলক গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হবে ঢাকা, প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ মা ইলিশ রক্ষা অভিযান: প্রথম রাতেই পটুয়াখালীতে তিনজনের কারাদণ্ড ফেসবুকে প্রেম ও মুঠোফোনে বিয়ে, পরে প্রবাসী জানলেন স্ত্রী আসলে তরুণ ‘আবরার হত্যার সময় শিবিরের অনেকে ছাত্রলীগ সেজে বেঁচেছিল’: রাশেদ খান ইসরাইল ছাড়ছেন ২০ বৃটিশ কূটনীতিক, জেরুজালেমে কনস্যুলেটের নাম বদল স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণে বাধা নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিকসহ ৫ জনের মৃত্যু

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় এসআই আহত, সহযোগীসহ আটক দুই

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানে গিয়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলার শিকার হয়েছেন টঙ্গী পশ্চিম থানার এসআই হানিফ মাহমুদ (৪৬)। মঙ্গলবার রাত ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন খরতৈল এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত হওয়ার পরও এসআই হানিফ মাহমুদ সাহসিকতার সঙ্গে ছিনতাইকারী কামরুজ্জামান শাওন খন্দকার ওরফে ‘কাইল্যা শাওন’ (২৬) ও তার সহযোগী সাগরকে (২৫) আটক করতে সক্ষম হন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে এসআই হানিফ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল খরতৈল এলাকায় অভিযানে যায়। অভিযান চলাকালে শাওন ও সাগরকে হাতেনাতে ধরার চেষ্টা করলে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে শাওন তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে এসআই হানিফ মাহমুদের পায়ে উপর্যুপরি আঘাত করে পালানোর চেষ্টা করে। তবে মারাত্মকভাবে আহত হওয়া সত্ত্বেও এসআই হানিফ মাহমুদ শাওনকে শক্ত হাতে ধরে রাখেন। পরে সঙ্গে থাকা অন্য পুলিশ সদস্যদের সহায়তায় শাওন ও সাগরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় এসআই হানিফ মাহমুদকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানোর পরামর্শ দেন। টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান জানান, আহত পুলিশ কর্মকর্তাকে চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে এবং আটককৃত দুই ছিনতাইকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১০: ৫৬আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১১: ০০

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় এসআই আহত, সহযোগীসহ আটক দুই

আপডেট সময় : ১১:০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬