ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যে নোবেল জয়ের দৌড়ে এগিয়ে অ্যান কারসন ও কান শুয়ে জ্বালানি সংকটে বন্ধ দেশের ৩৫ বিদ্যুৎকেন্দ্র, বাড়ছে লোডশেডিং সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩ কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সিসিটিভিতে ধরা পড়ল প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর দৃশ্য বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ

নাটোরের নলডাঙ্গায় নারী উদ্যোক্তাকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার ১

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের নলডাঙ্গায় এক নারী ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি দেওয়ার অভিযোগে মোঃ জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত জাহাঙ্গীর আলম নলডাঙ্গা এলাকারই বাসিন্দা।

থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নলডাঙ্গা থানার বাসুদেবপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন "নয়ন খাবার হোটেল"-এর স্বত্বাধিকারী ওই নারীকে দীর্ঘদিন ধরে বিভিন্ন কুপ্রস্তাব ও যৌন হয়রানি করে আসছিলেন জাহাঙ্গীর।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত ৪ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১১টার দিকে তিনি নিজ হোটেলের বেসিনের সামনে থালা-বাসন পরিষ্কার করছিলেন। এ সময় জাহাঙ্গীর আলম পিছন থেকে এসে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটান। ওই নারী বাধা দিলে বিবাদী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরবর্তীতে একই দিন বিকেল ৪টার দিকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে ভুক্তভোগীর স্বামী ও আত্মীয়স্বজনরা এ ঘটনার প্রতিবাদ জানাতে গেলে জাহাঙ্গীর আলম তাদের গালিগালাজ করেন এবং হোটেল উচ্ছেদ করে দেওয়ার হুমকি প্রদর্শন করেন।

এ ঘটনায় ভুক্তভোগী নারী নলডাঙ্গা থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তা গ্রহণ করে তদন্ত শুরু করে। এরপরই অভিযুক্ত মোঃ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

​অভিযোগে বলা হয়, গত ৪ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় ওই নারী নিজ হোটেলের বেসিনের সামনে থালা-বাসন পরিষ্কার করছিলেন।

​পরবর্তীতে একই দিন বিকেল ৪:০০ ঘটিকার দিকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে ভুক্তভোগীর স্বামী ও আত্মীয়স্বজনরা এ ঘটনার প্রতিবাদ করলে জাহাঙ্গীর আলম তাদের গালিগালাজ করে এবং হোটেল উচ্ছেদ করে দেওয়ার হুমকি প্রদর্শন করে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

নাটোরের নলডাঙ্গায় নারী উদ্যোক্তাকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার ১

আপডেট সময় : ০৩:০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬