ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের দিল্লি সফরের অপেক্ষায় ভারত: হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দাকোপ স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি সেবায় ‘টাকার খেলা’, কাঠগড়ায় কর্মকর্তা ভোলায় স্বামীকে কুপিয়ে টুকরো করার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড মেয়ের পর্নো ছবি বিক্রির দায়ে ইনফ্লুয়েন্সার ও বাবা গ্রেপ্তার ভাতিজাদের বঞ্চিত করে মেয়েকে সব সম্পত্তি লিখে দেওয়া কি জায়েজ? সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই স্ত্রীকে বৈদ্যুতিক শকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড সোমেশ্বরীর ভাঙন ঝুঁকিতে রাণীখং স্কুল, দ্রুত পদক্ষেপের নির্দেশ ভূঞাপুরে নবজাতকের মৃত্যুর খবর সংগ্রহে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, হাত-পা ভেঙে দেওয়ার হুমকি হবিগঞ্জে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ ট্রাক জব্দ

হবিগঞ্জে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ ট্রাক জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের চুনারুঘাটে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া এসব মালামাল ও ট্রাকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৪টার দিকে চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা-বাগান এলাকায় এই অভিযান পরিচালনা করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, একটি ডাম্প ট্রাকে করে ভারতীয় অবৈধ পণ্য পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে চন্ডিছড়া চা-বাগান এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায় ৫৫ বিজিবির একটি দল। ভোরে চোরাকারবারিরা ওই এলাকায় এসে বিজিবির উপস্থিতি টের পেয়ে ডাম্প ট্রাকটি সড়কের পাশে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করে তল্লাশি চালান। এ সময় ট্রাকের ভেতরে বালুর নিচে অভিনব উপায়ে বস্তাবন্দি করে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও ফেসওয়াশ উদ্ধার করা হয়। একই সঙ্গে অবৈধ মালামাল বহনে ব্যবহৃত ডাম্প ট্রাকটিও জব্দ করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ ডাম্প ট্রাকটি উদ্ধার করা হয়েছে। জব্দ করা এসব মালামাল ও ট্রাকের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা। উদ্ধারকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ ট্রাক জব্দ

আপডেট সময় : ০১:৪৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬