বগুড়ায় নতুন সড়ক জোন: উত্তরাঞ্চলের পাঁচ জেলার ভোগান্তি অবসানের পথে

- আপডেট সময় : ১০:১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের পাঁচটি জেলার সড়ক সংক্রান্ত দাপ্তরিক কাজের জন্য কর্মকর্তা ও সেবাগ্রহীতাদের রংপুরে যেতে হতো। এবার সেই দীর্ঘস্থায়ী ভোগান্তির অবসান ঘটিয়ে বগুড়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নতুন ‘বগুড়া সড়ক জোন’। এই প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে এখন থেকে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জের সড়ক উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম বগুড়া থেকেই পরিচালিত হবে।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন এই সড়ক জোনের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী সওজ ভবন প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি।
নতুন এই প্রশাসনিক কাঠামোর আওতায় পাঁচটি জেলার জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক নির্মাণ, প্রশস্তকরণ, বড় ধরনের সংস্কার, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হবে। স্থানীয়রা এই উদ্যোগকে উত্তরাঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, বগুড়াকে কেন্দ্র করে এই অঞ্চলের সড়ক নেটওয়ার্ক সম্প্রসারণ ও সংস্কারের কাজ এখন থেকে আরও দ্রুত বাস্তবায়িত হবে।
নতুন এই সড়ক জোনের আওতায় বগুড়াসহ পার্শ্ববর্তী ৫টি জেলার জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক নির্মাণ, প্রশস্তকরণ, বড় ধরনের সংস্কার, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হবে।




























