ঢাকা ১১:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিসিবির নতুন টুর্নামেন্ট ‘ডি থ্রি ট্রফি’র যাত্রা শুরু নিয়ন্ত্রণহীন এআইয়ে ১০০ কোটি মৃত্যুর শঙ্কা: বিল গেটস সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় মূলহোতাসহ গ্রেফতার ৪ উখিয়ায় বন বিভাগের অভিযান: ৩০ একর বনভূমি উদ্ধার, ৭ স্থাপনা উচ্ছেদ এসআরএফটিআই ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে হিন্দুত্ববাদী সংগঠনের সংঘর্ষ, আহত অনেকে পটিয়ায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে টাইলস মিস্ত্রির মৃত্যু গাজা শান্তি পরিকল্পনার পথে বড় বাধা নেতানিয়াহু, অভিযোগ কাতারের তজুমদ্দিনে মেঘনার তীব্র স্রোতে ট্রলার ডুবি, ৪ জেলে উদ্ধার পুলিশ প্রতিবেদনে বাদ আড়াই হাজার, ক্ষুব্ধ প্রাথমিক শিক্ষক প্রার্থীরা কোটালীপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের পরিকল্পিত নগরায়নে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:১৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু এমপির সঙ্গে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মো: মোতাহার হোসেন তালুকদার। শনিবার (৮ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে ময়মনসিংহ নগরীর কাচিঝুলিস্থ গণপূর্ত ভবনের নিচ তলায় মউকের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন মউক কর্তৃপক্ষ।

এর আগে মউক চেয়ারম্যান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপিকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের সাফল্য কামনা করেন এবং দেশের অন্যতম পুরাতন এই জেলা সদরের পরিকল্পিত নগরায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উক্ত কর্মসূচিতে ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা প্রশাসক (ডিসি) মো: সাইফুর রহমান, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, সহসভাপতি রুহুল আমিন, উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু, সাবেক ছাত্রনেতা নাইমুল করিম লুইন, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব হোসেনসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে, ময়মনসিংহ সফরে দিনভর কর্মসূচির অংশ হিসেবে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন এবং জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসব কার্যক্রমে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের পরিকল্পিত নগরায়নে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

আপডেট সময় : ০৬:১৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬