ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে বিসিকের চাকরি মেলায় ৬৩৯টি পদের সুযোগ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন দুই মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ সাড়ে ১৬ হাজার কোটি টাকা শাড়িকাণ্ড নিয়ে মুখ খুললেন তানজিন তিশা, অভিযোগ করলেন সম্মানহানির ইন্ডিয়া জোটের বৈঠকে জ্ঞানেশ কুমারের অপসারণই মূল লক্ষ্য: মমতা ভারতে ভিনিসিয়ুসের প্রথম সফর: গোয়ায় খেলেছিলেন অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট ইরান সংঘাত দ্রুত শেষ হবে, তেলের দাম কমবে: ট্রাম্প গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত: জয়সোয়াল সরকারের প্রতি জনগণের অনাস্থা ঢাকতে বিশৃঙ্খলা করা হচ্ছে: গোলাম পরওয়ার মাধবদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা

বাঞ্ছারামপুরে তিতাস নদী থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ছয় দিন পর তিতাস নদী থেকে মুকবুল হোসেন গুড্ডু (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরের দিকে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের মিরপুর এলাকায় নদীর তলদেশ থেকে মরদেহটি উদ্ধার করে ডুবুরি দল। মৃত মুকবুল হোসেন ওই ইউনিয়নের পাঠামারা গ্রামের মোহন মিয়া ব্যপারীর ছেলে এবং তিনি তিতাস নদীতে বালু উত্তোলনের একটি ড্রেজার ব্যবসার অংশীদার ছিলেন।

জানা যায়, গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১০টার পর থেকে ড্রেজার থেকে নিখোঁজ হন মুকবুল। ঘটনার পর স্বজন ও স্থানীয়রা নদীসহ আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। ওই দিনই বাঞ্ছারামপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পরবর্তীতে পুলিশের অনুরোধে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল রোববার সকাল ৮টা থেকে মিরপুর এলাকায় উদ্ধার অভিযান শুরু করে।

প্রায় পাঁচ ঘণ্টা তল্লাশির পর দুপুর দেড়টার দিকে পানির তলদেশ থেকে নৌকার সঙ্গে লোহার এঙ্গেল ও রশি দিয়ে বাঁধা অবস্থায় মুকবুলের মরদেহ উদ্ধার করা হয়। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানিয়েছেন, মিরপুর এলাকায় তিতাস নদীতে মরদেহ থাকতে পারে এমন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়েছে। বর্তমানে ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

বাঞ্ছারামপুরে তিতাস নদী থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬