ঢাকা ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা কিউআরে ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনে প্রণোদনা পীরগাছায় সার ডিলার নিয়োগে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ, বিএনপি নেতা জড়িত ঢাকার ৩৫ এলাকায় ডেঙ্গুর উচ্চ ঝুঁকি, অক্টোবরে বাড়তে পারে প্রকোপ জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রুশ রাজপুত্রের দেহাবশেষ পাঠানোর নেপথ্যে তত্ত্বাবধায়ক সরকারসহ ৩ অনুচ্ছেদে গণভোটের প্রস্তাব বিএনপির গাজায় জাতিসংঘের কোনো ভূমিকা নেই, জানাল বোর্ড অব পিস বিসিবির নতুন টুর্নামেন্ট ‘ডি থ্রি ট্রফি’র যাত্রা শুরু নিয়ন্ত্রণহীন এআইয়ে ১০০ কোটি মৃত্যুর শঙ্কা: বিল গেটস সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় মূলহোতাসহ গ্রেফতার ৪

গাজা শান্তি পরিকল্পনার পথে বড় বাধা নেতানিয়াহু, অভিযোগ কাতারের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:২৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের পথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন বলে অভিযোগ করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আলে সানি। তাঁর অভিযোগ, ইসরায়েল গাজা চুক্তির আওতায় যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তা তারা পূরণ করছে না। এর পরিবর্তে নেতানিয়াহু ও তাঁর উগ্র ডানপন্থী সরকারের নিজস্ব রাজনৈতিক স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আলে সানি উল্লেখ করেন, গাজা চুক্তি লঙ্ঘনের বেশ কিছু ঘটনা ইতিমধ্যেই ঘটেছে। এ ধরনের কর্মকাণ্ড শান্তি পরিকল্পনা এগিয়ে নেওয়ার পথে প্রধান অন্তরায় হিসেবে কাজ করছে। তিনি এর আগেও একই ধরনের অভিযোগ করেছিলেন যে, ইসরায়েল গাজা চুক্তির শর্তাবলী মানছে না। তাঁর দাবি অনুযায়ী, গাজায় প্রাণহানি অব্যাহত থাকার পাশাপাশি উপত্যকায় পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছাতেও বাধা দেওয়া হচ্ছে।

কাতার গাজা যুদ্ধ ও সংশ্লিষ্ট চুক্তিগুলোতে অন্যতম মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করছে। এমন পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রীর এই বক্তব্য চলমান শান্তি প্রচেষ্টায় ইসরায়েলের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে এসব অভিযোগ ও প্রতিকূলতার মধ্যেও মধ্যস্থতাকারীরা উভয় পক্ষকে চুক্তির শর্ত মেনে চলতে এবং শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বলে তিনি জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

গাজা শান্তি পরিকল্পনার পথে বড় বাধা নেতানিয়াহু, অভিযোগ কাতারের

আপডেট সময় : ১০:২৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬