ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন: সোমবার থেকেই সেবা চালুর ঘোষণা ২৫ বছর পর টেনাশিনাসের নতুন আহ্বায়ক কমিটি গঠন চট্টগ্রামের বাকলিয়ায় মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষ, গুলির শব্দে আতঙ্ক দেশ অশিক্ষিত ও চাঁদাবাজে ভরে গেছে: ক্ষুব্ধ সাদিয়া আয়মান এশিয়ান গেমসে চীনের একচেটিয়া দাপট, তলানিতে বাংলাদেশ সরকারকে ভূতে ধরেছে, ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে: ইবি শিবির সেক্রেটারি সিরাজগঞ্জে গরু চুরি ঠেকাতে সড়কে বাঁশের ব্যারিকেড ও পুলিশের টহল কানেত্তির অনন্য সাহিত্যদর্শন ও কাফকার চিঠির অন্তরাল চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০, মুচলেকায় মুক্তি ৩৫৫ জনের মিরপুরে রাড্ডায় তাণ্ডব: ওসি প্রত্যাহার, নির্দেশদাতারা অধরা

গাজায় জাতিসংঘের কোনো ভূমিকা নেই, জানাল বোর্ড অব পিস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ-কে গাজার কর্মকাণ্ড থেকে একপেশে করে ফেলার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বোর্ড অব পিস। গাজায় যুদ্ধবিরতি ও পুনর্গঠন কাজ তদারকির দায়িত্বে থাকা এই বোর্ড জানিয়েছে, তারা কেবল এমন অংশীদারদের সঙ্গেই কাজ করবে যাদের তারা নির্ভরযোগ্য মনে করে এবং যারা গাজার জনগণের প্রয়োজন মেটাতে সক্ষম। বোর্ড অব পিসের মতে, ইউএনআরডব্লিউএ এই মানদণ্ড পূরণে ব্যর্থ। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের ইসরাইলি দাবির প্রতিই সমর্থন জানালো বোর্ড অব পিস।

প্রায় এক বছর আগে কথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর, বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে গাজা পুনর্গঠনের জন্য বহু শত কোটি ডলারের একটি পরিকল্পনা প্রকাশ করে বোর্ড অব পিস। অথচ গাজায় যুদ্ধবিরতির মৌলিক বিষয়গুলো, বিশেষ করে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং হামাসকে নিরস্ত্রীকরণের মতো ইস্যুগুলো এখনো স্থবির হয়ে আছে।

১৯৪৯ সালে ইহুদি মিলিশিয়াদের হাতে বাড়িঘর হারানো হাজার হাজার ফিলিস্তিনিকে খাদ্য ও অন্যান্য সহায়তা দেওয়ার উদ্দেশ্যে ইউএনআরডব্লিউএ গঠন করা হয়েছিল। বর্তমানে উপকূলীয় অঞ্চলে ইসরাইলি গণহত্যা ও মানবিক সহায়তার ওপর কঠোর বিধিনিষেধের ফলে ফিলিস্তিনিরা ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে। এমন সংকটময় সময়ে ইউএনআরডব্লিউএ-কে বাদ দেওয়ার সিদ্ধান্তটি রাজনৈতিক বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক আহমেদ নাজার। তিনি বলেন, এটি কোনো নিরপেক্ষ প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং সরাসরি ইসরাইলি দাবি মেনে নেওয়ারই বহিঃপ্রকাশ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

গাজায় জাতিসংঘের কোনো ভূমিকা নেই, জানাল বোর্ড অব পিস

আপডেট সময় : ১১:০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬