ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বামীকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করলেন চিত্রনায়িকা সুবাহ শরণখোলায় জেলের জালে ২০ কেজি ওজনের বিশাল কোরাল মাছ মুম্বাইয়ে সমাবেশের অনুমতি না পেয়ে জেল ভরো আন্দোলনের ডাক সিজেপির ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারীদের সাথে মার্কিন কর্মকর্তাদের আলোচনা সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপ থেকে বিদায়ের শঙ্কায় বাংলাদেশ হুমকি দিয়ে আন্দোলন দমানো যাবে না, চুয়েটে মধ্যরাতে বিক্ষোভ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা দেবে জামায়াত বিচারকের আসনে রুহানী সালসাবিল, স্মৃতিকাতর উপস্থাপিকা অক্টোবরে শুরু হচ্ছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ: রোসাটম লাকসাম প্রেস ক্লাবের কমিটি গঠনে এমপির নির্দেশ, সাংবাদিক মহলে বিতর্ক

৪৮ ঘণ্টায় হরমুজে ১৯ জাহাজে হামলা ও মার্কিন ডুবোযান আটক ইরানের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৪৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হরমুজ প্রণালিতে গত ৪৮ ঘণ্টায় ১৯টি জাহাজে সরাসরি হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির দাবি অনুযায়ী, গত দুই রাতে 'নিয়ম লঙ্ঘনকারী' এসব জাহাজের ওপর এই হামলা চালানো হয়। গালফ নিউজ ও ফারস নিউজের তথ্যমতে, প্রথম রাতে ১২টি এবং দ্বিতীয় রাতে সাতটি জাহাজে এই অভিযান পরিচালিত হয়। ইরানি কর্মকর্তাদের ভাষ্যমতে, অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টা করায় জাহাজগুলো হামলার শিকার হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ সময় যুক্তরাষ্ট্রের একটি মানববিহীন ডুবোযান আটক করার কথা জানিয়েছে। 'রেমাস ৬০০' নামের এই অত্যাধুনিক ডুবোযানটি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ইলেকট্রনিক যুদ্ধের সমন্বিত অভিযানের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করে আসছেন। ইরানি কর্তৃপক্ষ ওয়াশিংটনের এই দাবির বিপরীতে তাদের এই অভিযানকে একটি সরাসরি উত্তর হিসেবে দেখছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যেকোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে সশস্ত্র প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে। এছাড়া ইরানের সেনাবাহিনী বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানকে 'নাজুক' বলে মন্তব্য করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

৪৮ ঘণ্টায় হরমুজে ১৯ জাহাজে হামলা ও মার্কিন ডুবোযান আটক ইরানের

আপডেট সময় : ১১:৪৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬